শিরোনাম
◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ০৯:৩৯ সকাল
আপডেট : ১৬ জুন, ২০১৯, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ জেলায় নতুন ডিসি নিয়োগ

মহসীন কবির: সরকার ১২টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১৬ জুন) এ সংক্রান্ত আদেশ জারি করেছে। খবর বাংলা নিউজ

আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম-সচিব) রাব্বী মিয়াকে নারায়ণগঞ্জে, যুগ্ম-সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারকে গোপালগঞ্জে, যুগ্ম-সচিব বেগম উম্মে সালমা তানজিয়াকে ফরিদপুর, যুগ্ম-সচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরকে গাজীপুরে, যুগ্ম-সচিব বেগম কামরুন নাহার সিদ্দিকাকে সিরাজগঞ্জে, যুগ্ম-সচিব বেগম শায়লা ফারজানাকে মুন্সিগঞ্জে, যুগ্ম-সচিব মো. শওকত আলীকে রাজবাড়ীতে, যুগ্ম-সচিব তপন কুমার বিশ্বাসকে বাগেরহাটে, যুগ্ম-সচিব ড. সুভাষ চন্দ্র বিশ্বাসকে ময়মনসিংহে, যুগ্ম-সচিব মো. আব্দুল আওয়ালকে যশোরে, যুগ্ম-সচিব মো. তোফায়েল ইসলামকে মৌলভীবাজারে এবং যুগ্ম-সচিব এনামুল হাবিবকে রংপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে, গত ১১ জুন ১৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।

  • সর্বশেষ