শিরোনাম
◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ০৭:৩৬ সকাল
আপডেট : ১৬ জুন, ২০১৯, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের জার্সি গায়ে খেলতে চান নেট লেগ স্পিনার তাহমিদ

নিজস্ব প্রতিবেদক : ব্রিস্টলে শ্রীলঙ্কার ম্যাচকে সামনে রেখে অনুশীলন করার সময় এক অসাধারণ নেট বোলারের খোঁজ পেয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে দলের হয়ে ভালো লেগ স্পিনারের অভাব বোধ করছে টাইগাররা। আর তাহমিদ নামের নেট বোলারটি তেমনই একজন যার পৈত্রিক নিবাস বাংলাদেশে।

তাহমিদের বাবা মা যুক্তরাজ্যে প্রবাসী, সেই হিসেবে তাহমিদও ব্রিটিশ নাগরিক। তবে তার পৈত্রিক নিবাস সিলেটে। বাংলা ভালো বলতে না পারলেও সিলেটি ভাষায় কথা বলতে পারেন। তার রিস্ট স্পিনে নেটে বেশ ভুগতে হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। আর নজর কাড়া বোলিংয়ের পর পরিবারের ছোট ছেলে এবার স্বপ্ন দেখছেন বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর।

৯ বছর ধরে সমারসেটে ক্রিকেট দীক্ষা নেওয়া তাহমিদ সংবাধমাধ্যমকে জানান, ‘খুবই রোমাঞ্চিত ছিলাম। বড় তারকাদের বিপক্ষে বল করেছি। পরামর্শ দিয়েছেন সবাই- আরও গতি বাড়াতে, স্পিন বাড়াতে। স্টিভ রোডস, কোর্টনি ওয়ালশ বলেছেন ভালো বল করেছি।’

কথা বলার সময় তাহমিদ আশ্রয় নিয়েছেন সিলেটি ভাষাতেই। টিভি প্রতিবেদকের প্রশ্নের জবাবে হেসে জানালেন- লেগ স্পিন বোলিংয়ের চেয়ে বাংলায় কথা বলাই কঠিন!

সা¤প্রতিক সময়ে দেশের ক্রীড়াঙ্গনে আছে প্রবাসী খেলোয়াড়ের জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর নজির। ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ডেনমার্কে সুবর্ণ সুযোগ পেয়েও বেছে নিয়েছেন বাংলাদেশকে। বাংলা বলতে আটকে যেতে হয় তাকেও। তাহমিদকে কি দেখা যাবে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে খেলতে?

  • সর্বশেষ