শিরোনাম
◈ ভারত থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: সংসদীয় কমিটিকে ভারত সরকার ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েও নতুন দাবি, ছাত্র আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগ ◈ টুথপেস্ট কেনার সময় যেসব বিষয় যাচাই করার পরামর্শ দিল বিএসটিআই ◈ নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষ-উত্তেজনা, কারফিউ জারি: শান্তি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ◈ ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নতুন দায়িত্বে ◈ রাষ্ট্রপতি ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত: শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ◈ জা‌তিসং‌ঘের মহাস‌চিব‌কে ইরা‌নের পররাস্ট্র মন্ত্রণাল‌য়ের প্রশ্ন: আপনি কেন প্রধান দুই অপরাধীর নাম এড়িয়ে যান? ◈ আরব আ‌মিরা‌তের কারাগা‌রে ব‌ন্দি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে? ◈ চেন্নাই ছেড়ে ইংল্যান্ডে? ‘বাজবলে’র উত্তরসূরি হতে চলেছেন স্টি‌ফেন ফ্লেমিং ◈ এশিয়ার ক্লাব ফুটবলের টানা তিন আস‌রের মহারণ সৌদি আর‌বে

প্রকাশিত : ১৬ জুন, ২০১৯, ০৬:৫৮ সকাল
আপডেট : ১৬ জুন, ২০১৯, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে পরিবর্তন হলো কারাবন্দিদের সকালের খাবারের তালিকা

সুজন কৈরী : আড়াইশো বছর ধরে চলা কারাগারে আটক বন্দিদের সকালের নাস্তার মেন্যু অবশেষে পরিবর্তন হয়েছে। এই প্রথমবারের মতো কয়েদি ও বিচারাধীন আসামীদের সকালের নাস্তা হিসেবে রুটি-গুড়ের পরিবর্তে সবজি-রুটি, রুটি হালুয়া বা খিচুড়ি খাওয়ানোর বিষয়টি বাস্তবায়ন করেছে কারা কর্তৃপক্ষ।

এখন থেকে কারা বন্দিদের নাস্তার জন্যে বরাদ্দ করা হয়েছে জন প্রতি ৩০ টাকা। এর ফলে রোববার থেকে বন্দিদের সকালের নাস্তায় সপ্তাহে ৪ দিন রুটি-সবজি, ২দিন খিঁচুড়ি ও ১দিন রুটি-হালুয়া দেয়া হবে।

রোববার সকালে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, কারাবন্দিদের স্বাভাবিক জীবনে ফেরাতে এবং তাদের স্বাস্থ্য ও পুষ্টির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভবিষ্যতে খাবারের মান ও কারাগারের পরিবেশ ও ধারণ ক্ষমতা বৃদ্ধি করা হবে।

তিনি বলেন, কারাবন্দীদের মানসিক প্রশান্তিতে রাখতে প্রিয়জনদের সঙ্গে মোবাইলে কথা বলার জন্য প্রিজন লিংক ‘স্বজন’ সার্ভিস চালু করা হয়েছে। এর মাধ্যমে কারাবন্দীরা তাদের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে টাঙ্গাইলে এ সার্ভিস চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে এ সার্ভিস চালু করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্দীরা কারাগারে থেকে মানসিক প্রশান্তি পেলে তাদের অপরাধ প্রবণতা কমবে। কারাগার হচ্ছে সংশোধনাগার। কারাগারে বন্দীদের চাহিদা অনুযায়ী ৩৮টি ইভেন্টে প্রশিক্ষণ দেয়া হয়। ফলে কারাবন্দীরা মুক্তির পর পুনরায় অপরাধে না জড়িয়ে সংশোধনের সুযোগ পায়।

খালেদা জিয়াকে পুরান ঢাকার কারাগার থেকে কেন্দ্রীয় কারাগারে নেয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাবিধি অনুযায়ী একজন বন্দি যেখানে থাকার কথা সেখানেই থাকবেন।

অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, যাবজ্জীবন দ-প্রাপ্ত বাদল ফরাজীর মুক্তিতে অনেক জটিলতা আছে। বাদল ফরাজীর মুক্তির নিয়ে সরকার আন্তরিক। নামের মিল থাকায় ভারতে এক বৃদ্ধাকে খুনের মামলায় যাবজ্জীবন সাজা হয় বাদলের। পরে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে আনা হয়। সম্পাদনা : মুসবা তিন্নি

  • সর্বশেষ
  • জনপ্রিয়