শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৫ জুন, ২০১৯, ১০:৪৬ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০১৯, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ‘সব সুখ তোর জন্য’ সিনেমার মহরত

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: জমকালো আয়োজনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সব সুখ তোর জন্য’এর মহরত অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুরে। প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে সৃজনশীল তরুণ পরিচালক আলাউদ্দিন সাজুর পরিচালনায় পারিবারিক রোমান্টিক এক গল্প অবলম্বনে এ সিনেমাটি তৈরি হচ্ছে।

শনিবার দুপুরে লক্ষ্মীপুরের দালাল বাজারের ঐতিহ্যবাহী জমিদার বাড়িতে সিনেমাটির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল। এ সময় বক্তব্য রাখেন সিনেমার পরিচালক আলাউদ্দিন সাজু, নায়ক আরিয়ান শাহ, নায়িকা নাইরুজ সিফাত, পার্শ্ব নায়ক আরফান মিতুলসহ বিভিন্ন কলা কৌশলী। এই চলচ্চিত্রে আরো অভিনয় করবেন, মিশা সওদাগর, দিলারা জামান, তারেক আনামসহ জনপ্রিয় গুণী শিল্পীরা।

পরিচালক বলেন, এ সিনেমা তৈরির মাধ্যমে স্বপ্ন পূরণ হতে চলেছে তার। পারিবারিক রোমান্টিক গল্প নিয়ে সিনেমাটি তৈরি হচ্ছে। তার নিজ জেলা লক্ষ্মীপুরে ১৩টি দর্শনীয় স্থানসহ দেশের ৩০টি জেলায় এ সিনেমার শুটিং করা হবে। দর্শক ছবি দেখেই যেন বুঝতে পারেন তার জেলা চিত্রায়িত হয়েছে। আগামী ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন পরিচালক।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষা ও সংস্কৃতির ওপর গুরাত্বারোপ করে বলেন, সামাজিক ও পারিবারিক চলচ্চিত্র হলো সভ্যতা ও সংস্কৃতির প্রাণ। এ শিল্পকে টিকেয়ে রাখার মাধ্যমে হায়নামুক্ত হবে সমাজ। দূর হবে অন্যায় ও অপ-সংস্কৃতি।
মহরত শেষে জমিদার বাড়িসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ছবির কয়েকটি দৃশ্যের শুটিং করা হয়।

  • সর্বশেষ