শিরোনাম
◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন: ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে আসছে নতুন বিধান ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের

প্রকাশিত : ১৫ জুন, ২০১৯, ০৩:৫৩ রাত
আপডেট : ১৫ জুন, ২০১৯, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬৪ বাংলাদেশিকে সহায়তা দিতে লিবিয়ার রাষ্ট্রদূত তিউনিসিয়ায়

মহসীন কবির: তিউনিসিয়ার উপকূলে আটকে থাকা ৬৪ বাংলাদেশিকে সহায়তা দেওয়ার জন্য লিবিয়ার রাষ্ট্রদূতকে পাঠানো হয়েছে। লিবিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সেকান্দার আলি বর্তমানে তিউনিসিয়ার জারজিসে রয়েছেন। বাংলাদেশ ও মিশর সরকারের কর্মকর্তারা তিউনিসিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন, তাদেরকে কীভাবে সহায়তা করা যায়। ইত্তেফাক ও বাংলাদেশ প্রতিদিন

প্রসঙ্গত, গত ১৪ দিন ধরে ৬৪ বাংলাদেশি ও ৯ জন মিশরীয় একটি নৌকায় তিউনিসিয়ার জলসীমায় আটকে রয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সাগরে অনেকদিন ধরে থাকায় অভিবাসীদের অবস্থা খুব খারাপ। ভাসমান অভিবাসীদের খানিক চিকিত্সা সহায়তা দিতে রেড ক্রিসেন্ট এর চিকিত্সকদের একটি দল নৌকাটির কাছে পৌঁছেছে। তাদের সহযোগিতা করতেই রাষ্ট্রদূতকে পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত তাদের সহযোগিতা করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়