শিরোনাম
◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা

প্রকাশিত : ১৫ জুন, ২০১৯, ১২:৩৮ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০১৯, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোহেল তাজের ভাগ্নে অপহৃত

সালেহ্ বিপ্লব : রাত একটার দিকে ফেসবুকে বোমা ফাটালেন সোহেল তাজ। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী , মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ফেসবুকে জানালেন, তার মামাতো বোনের ছেলেকে চট্টগ্রাম থেকে অপহরণ করা হয়েছে।

সাবেক এই স্বরাষ্ট্র  প্রতিমন্ত্রী রাত একটার দিকে ফেসবুকে তার ভেরিফায়েড পেইজে লিখেন, ‘‘আমার মামাতো বোনের ছেলে (ভাগিনা), সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ) কে গত রবিবার ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে অপহরণ করা হয়েছে I যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কে অনুরোধ করছি সৌরভকে ফিরিয়ে দিতে তার পরিবারের কাছে I অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে I ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানি।''

এই পোস্টটি এরই মধ্যে চার হাজার তিনশটি রিঅ্যাকশন পেয়েছে, কমেন্ট পড়েছে তিনশ; ত্রিশটি আর শেয়ার হয়েছে তিনশ বিশবার। সবাই ঘটনার ডিটেইলস জানতে চাচ্ছেন, কিন্তু এখনো সোহেল তাজের কোন জবাব ওই পোস্টে দেখা যায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়