শিরোনাম
◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৩ জুন, ২০১৯, ০৭:১৭ সকাল
আপডেট : ১৩ জুন, ২০১৯, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুমতি ছাড়া চলচ্চিত্র ‘নিঝুম অরণ্যে’ ইউটিউবে তোলায় জি সিরিজকে এক লাখ টাকা জরিমানা

আবু সুফিয়ান রতন : অনুমতি ছাড়া ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘নিঝুম অরণ্যে’ ইউটিউবে তোলায় জি সিরিজকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ কপিরাইট অফিস।মঙ্গলবার এ রায় দেন কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী।

পরে তিনি বলেন, “কপিরাইট অফিসের ইতিহাসে এটি একটি যুগান্তকারী রায়। কারণ এর আগে কখনও সরাসরি অর্থদণ্ড দেওয়া হয়নি। অভিযোগ প্রমাণিত হওয়ায় এবারই প্রথম এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।”

কপিরাইট আইনের ৭১ ধারা লঙ্ঘনের দায়ে ৮২ ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “রায় প্রকাশের পরবর্তী দশ দিনের মধ্যে জি সিরিজকে এ আদেশ কার্যকর করতে হবে।”

তিনি জানান, দোষী সাব্যস্ত হওয়ায় জি সিরিজকে চলচ্চিত্রটি তাদের ইউটিউব চ্যানেল থেকে অনতিবিলম্বে সরিয়ে ফেলতে হবে। একই সঙ্গে চলচ্চিত্রটি চ্যানেলে প্রকাশের দিন থেকে এখন অব্দি ডিজিটাল ও অন্যান্য মাধ্যমে অর্জিত বাণিজ্যিক প্রদর্শন ও সম্প্রচার করে অর্জিত মুনাফা পরিশোধ করতে হবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে আইনজীবী ওলোরা আফরিন জি সিরিজের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন কপিরাইট অফিসে।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ইমপ্রেস টেলিফিল্ম  প্রযোজিত ‘নিঝুম অরণ্যে’ নামক চলচ্চিত্রের অডিও-ভিডিও গানের ভিসিডি ও ডিভিডি রাইট বাজারজাতকরণের জন্য জি সিরিজের স্বত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া ২০১০ সালের ৬ অগাস্ট প্রযোজনা সংস্থার সঙ্গে একটি চুক্তি করেন।

“কিন্তু জি সিরিজের স্বত্বাধিকারী উক্ত চুক্তির শর্ত লঙ্ঘন করে আর্থিক মুনাফা লাভের উদ্দেশ্যে গত ৯ অগাস্ট, ২০১৭ তারিখ থেকে চলচ্চিত্রটি তাদের ইউটিউব চ্যানেলে ইমপ্রেস টেলিফিল্মের অনুমতি ব্যতিরেকে সম্প্রচার করছে, যা কপিরাইট আইনের ৭১ ও ৭৩ ধারার লঙ্ঘন এবং ৭৬ ধারায় ক্ষতিপূরণ প্রাপ্তি ও ৮২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ,” বলা হয় অভিযোগে।

অভিযোগের বিষয়ে গত ১৮ মার্চ উভয় পক্ষের আইনজীবীর উপস্থিতিতে শুনানি হয়।

এ বিষয়ে জানতে জি সিরিজের মালিক নাজমুল হক ভূঁইয়ার মোবাইল ফোনে কল এবং এসএমএস করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

আরেক গান নিয়েও বিতর্কের মুখে জি সিরিজ

‘লেভেল নাই’ শিরোনামে একটি র‌্যাপ গান ইউটিউবে প্রকাশ করে বিতর্কের মুখে পড়েছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। অশ্লীলতার অভিযোগ ওঠে গানটির বিরুদ্ধে। তবে পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের নির্দশনার পর জি সিরিজ ভুল স্বীকার করে গানটি সরিয়ে নিয়েছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়