শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ১২ জুন, ২০১৯, ০৭:০৯ সকাল
আপডেট : ১২ জুন, ২০১৯, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় হালিমা বেগম হত্যা মামলায় আসামীর ফাঁসির রায়

শরীফা খাতুন শিউলী, খুলনা প্রতিনিধি : খুলনায় হত্যা মামলার আসামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। জেলার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামের গৃহবধূ হালিমা বেগম হত্যা মামলায় আসামি রফিকুল ইসলামকে ফাসির রায় দেয়া হয়েছে।

বুধবার দুপুর ১২ টায় খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামি রফিকুল ইসলামকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আসামি রফিকুল ইসলাম ক্রিসেন্ট জুট মিলের বদলি শ্রমিক ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী আবু শাহিন জানান, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর চন্দনীমহল গ্রামের রফিকুল ইসলাম একই গ্রামের মোহাম্মদ জিন্নাত আলী শেখের বাড়িতে যান। সেখানে গিয়ে তার স্ত্রী হালিমা বেগমের কাছে পাঁচ হাজার টাকা ধার চান।

হালিমা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এ ঘটনায় নিহত হালিমা বেগমের স্বামী জিন্নাত আলী শেখ বাদী হয়ে ঐ দিন দিঘলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা দিঘলিয়া থানার এসআই শেখ লুৎফর রহমান তদন্ত শেষে ২০১৫ সালের ২৮ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ২৭ জন সাক্ষীর মধ্যে ২৫ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রজব আলী। সম্পাদনা : মুসবা তিন্নি

  • সর্বশেষ
  • জনপ্রিয়