শিরোনাম
◈ ভার‌তে খেলোয়াড়‌দের হা‌তে মার খে‌য়ে মা‌ঠেই চিৎপটাং রেফা‌রি ◈ নারী বিশ্বকা‌পের প্রস্তুতিতে অ‌ধিনায়ক জ্যােতি সন্তুষ্ট, লক্ষ্য আ‌গের চে‌য়ে ভালো করার ◈ বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে নতুন উদ্যোগ, ২৬ সমুদ্র ব্লক উন্মুক্ত, এবার কি মিলবে গ্যাসের বড় সুখবর? ◈ বৈধ চ্যানেলে বাড়ছে প্রবাসী আয়, খুশির খবর অর্থনীতিতে ◈ হাম পরিস্থিতি ভয়াবহ: ২৪ ঘণ্টায় ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪ ◈ রামিসা হত্যা মামলার বিচার ৭ দিনের মধ্যে,, ছুটি বাতিল হতে পারে বিশেষ আদালতের: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যা, স্বামী-স্ত্রীর বিরুদ্ধে বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে পুলিশ ◈ ঈদযাত্রায় ডিএমপির যে জরুরি নির্দেশনা দিয়েছেন বাসমালিক ও যাত্রীদের জন্য ◈ জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে আওয়ামী লীগের মাফিয়ারা  ◈ টানা ৮ ঘণ্টার বেশি ড্রাইভিং নিষিদ্ধ, না মানলে লাইসেন্স বাতিল: বিআরটিএ

প্রকাশিত : ০৮ জুন, ২০১৯, ১১:২২ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০১৯, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারে বিধ্বস্ত বিমানটি আর ব্যবহার করা যাবে না

সাজিয়া আক্তার : প্রায় এক মাস আগে মিয়ানমারে দ‚র্ঘটনায় পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ এইট মডেলের উড়োজাহাজটি আর ব্যবহার করা যাবে না। উড়োজাহাজটির সর্বশেষ পরিস্থিতি নিরীক্ষা করে এই মত দিয়েছে দুর্ঘটনা তদন্তে গঠন করা কমিটি। অবশ্য বিমান কর্তৃপক্ষ বলছে, ইনস্যুরেন্স ও প্রকৌশল শাখার প্রতিবেদন পাওয়ার পর উড়োজাহাজটির বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। ইন্ডিপেডেন্ট টিভি, সময় : ১১.০০

৮ মে বৈরি আবহাওয়ায় ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ-এইট মডেলের উড়োজাহাজ। আহত হন ১৭ আরোহী।

দুর্ঘটনার পর থেকেই উড়োজাহাজটি পরিদর্শন করে তদন্ত কমিটি। উদ্ধার করা হয় এর ব্ল্যাক বক্স। তদন্ত কমিটি বলছে, উড়োজাহাজটি আর মেরামতের অবস্থায় নেই।

বিমান কর্তৃপক্ষ বলছে, উড়োজাহাজটির ভাগ্যে কি আছে তা নির্ধারণ করতে ইনস্যুরেন্স কোম্পানির সাথে কথা বলছেন তারা। পাশাপাশি, কাজ করছে বিমানের প্রকৌশল শাখার অ্যাসেসমেন্ট কমিটিও।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে এ জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের।

এর আগে, গত বছরের ১২ মার্চ কাঠমান্ডুতে বিধ্বস্ত হয় ইউএস বাংলার ফ্লাইট টু ওয়ান ওয়ান। ড্যাশ এইট মডেলের ওই উড়োজাহাজটিতে থাকা ৪৯ আরোহী ঘটনাস্থলেই মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়