শিরোনাম
◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত

প্রকাশিত : ০৮ জুন, ২০১৯, ১০:০৩ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০১৯, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির ভিডিওতে সতীর্থদের নিয়ে মজার তথ্য ফাঁস করলেন সৌম্য

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপকে ঘিরে নানান রকম আয়োজন করছে আইসিসি। সম্প্রতি ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে সোস্যাল মিডিয়ায় প্রকাশ করে তারা। তারই ধারা বজায় রেখে কয়েকদিন আগে প্রকাশ করা হয়েছিলো সাকিব আল হাসান ও তামিম ইকবালের ভিডিও। তারপরেই প্রকাশ করলো সৌম্য সরকারের। এই ভিডিওতে সতীর্থদের নিয়ে মজার তথ্য ফাঁস করেছেন তিনি।

ভিডিও তে সৌম্য জানান, মেহেদী হাসান মিরাজের নাচ দলের মধ্যে সবচেয়ে বাজে!

ড্যাশিং ওপেনার তামিম ইকবাল সম্পর্কে সৌম্য বলেছেন, সবচেয়ে ইন্টারনেটে ব্যস্ত থাকেন তিনি। নাম হোক, কিংবা খাবার, সবকিছু সম্পর্কেই ইন্টারনেটে সার্চ করেন তিনি।

সকালে ঘুম থেকে উঠার পর গম্ভীর হয়ে থাকেন মোস্তাফিজুর রহমান। সবচেয়ে বেশি সেলফি তোলেন সাব্বির রহমান। কারাওকেতে মাইক হাতে মিরাজের হাতে।

দলের বাসে সবসময় দেরিতে উঠেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিয়মিত জিমে সময় কাটান মুশফিকুর রহিম ও সাব্বির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়