শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ০৩:৪৬ রাত
আপডেট : ০১ জুন, ২০১৯, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজেপির ওয়েবসাইটে গরুর মাংসের রেসিপি!

আমিন মুনশি : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন দ্বিতীয় মেয়াদে শপথ নিচ্ছিলেন, তখন কে বা কারা বিজেপির ওয়েবসাইট হ্যাক করে। তারপর সাইটের সব পেজে গরুর মাংসের ছবিসহ ছয়টি রেসিপির আদ্যোপান্ত জুড়ে দেয়! ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হ্যাক হওয়ার কিছুক্ষণ পরেই ডাউন হয় যায় ওয়েব সাইটটি। এরপর দিল্লি বিজেপির ওয়েবসাইটকে বিজেপি ইন্ডিয়া ওয়েবসাইটে রি-ডাইরেক্ট করে দেওয়া হয়।

কোনো হ্যাকার গ্রুপ এই হ্যাকের দায় স্বীকার করেনি।

ভোটের আগেও বিজেপির ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল এবং অনেকদিন ওয়েবসাইট ডাউন ছিল। তখন অবশ্য কোনো মাংসের ছবি দেখা যায়নি।
বিজেপির ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি ফরাসি সাইবার নিরাপত্তা গবেষক ইলিয়ট এল্ডারসন টুইট করে জানান। তিনি টুইটে লেখেন, ‘ডিয়ার @ BJP4India আপনাদের ওয়েবসাইট হ্যাক হয়েছে। এবার ওয়েবসাইট রিস্টোর করতে কতদিন লাগবে?’

  • সর্বশেষ