শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৭:২৮ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ সামনে রেখে তৎপর মোবাইল ব্যাংকিংয়ে প্রতারকচক্র, সংশ্লিষ্টরা বলেছেন সচেতনতা ছাড়া প্রতারণা বন্ধ হবে না

হ্যাপি আক্তার : ঈদ সামনে রেখে তৎপর মোবাইল ব্যাংকিংয়ে প্রতারকচক্র। ভুয়া তথ্য দিয়ে প্রতারণার ফাঁদ গ্রাহকের কোড বা পিন নম্বর সংগ্রহ করে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ টাকা। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো দাবি করছে, তাদের দিক থেকে ত্রুটি নেই, অসচেতনতার কারণেই প্রতারণার শিকার হচ্ছেন গ্রাহকরা। শতভাগ নিরাপদ কোনো সফটওয়্যার নেই বলে দাবি বিশেষজ্ঞদের। এদিকে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা বলছেন, প্রতারকচক্র দ্রুত জায়গা পরিবর্তন করায় তাদের গ্রেপ্তার কিছুটা কঠিন হয়ে পড়ে। ইনডিপেনডেন্ট টেলিভিশন।

২০১০ সালে মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু করে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে দেশের ১৬টি ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে। নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৬ কোটি ৭৫ লাখ ৪০ হাজার। এর মাধ্যমে প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে ১ হাজার কোটি টাকারও বেশি।

ভুলে টাকা চলে এসেছে, লটারি জিতেছেন, এমন ভুল তথ্য দিয়ে পিন নম্বর হাতিয়ে নেয়ার ঘটনাও নতুন নয়।
প্রতারণার শিকার অন্তত শ’খানেক গ্রাহক প্রতিদিন বিকাশ হেল্প লাইনে অভিযোগ করে থাকেন বলে জানান বিকাশের হেড অব কমিউনিকেশন শামসুদ্দিন হায়দার ডালিম। তিনি বলেন, প্রতিদিন ৬০ লাখ গ্রাহক লেনদেন করে, সে তুলনায় অভিযোগ অনেক কম। আমরা বিশে^র সর্বাধুনিক হুয়ায়ে সফটওয়্যার ব্যবহার করি হ্যাক করার কোন সুযোগ নেই।

তবে, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা তার এ বক্তব্যের সাথে ভিন্নমত পোষন করে বলছেন, পৃথিবীতে শতভাগ নিরাপদ কোনো সফটওয়্যার এখন পর্যন্ত নেই।

ঢাবির তথ্য প্রযুক্তি ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, শুধু প্রযুক্তির উপর ভর করে শতভাগ নিরাপদ সেবা দেয়ার কোনো সুযোগ নেই। তথ্য প্রযুক্তি ব্যবহার করে সুবিধা যেমন পাওয়া যায় আবার এর মাধ্যমে অপরাধও হয়ে থাকে।

সিটিটিসির ডিসি মো. আলীমুজ্জামান বলেন, অনেকটা চ্যালেঞ্জ তাদের আটক করা। দ্রুত জায়গা পরিবর্তন করে তারা। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ