শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৭:১৫ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিন : দ্য ডে নিয়ে আবারও ইরান যাচ্ছেন অনন্ত-বর্ষা

ডেস্ক রিপোর্ট  : নতুন ছবি ‘দিন : দ্য ডে’-এর ইউনিট নিয়ে আবারও ইরান যাচ্ছেন অনন্ত জলিল। তার সঙ্গে এবারের ইউনিটে নায়িকা বর্ষাসহ বাংলাদেশের ১৫ জনেরও অধিক একটি দল ইরান যাচ্ছে বলে জানিয়েছেন অনন্ত।

আগামী ৪ জুন ইউনিট নিয়ে দেশ ছাড়বেন তিনি। সেখানে এক সপ্তাহেরও বেশি সময় ছবির শুটিং করবেন। ইরানে শুটিং করলে ‘দিন : দ্য ডে’ ছবির ৭৫ ভাগ শুটিং শেষ হবে বলে জানিয়েছেন তিনি।

এরপর বাকি অংশের শুটিং তুরস্কে করা হবে। ঈদের আগ মুহূর্তে শুটিং ইউনিট নিয়ে ইরান যাওয়ার কারণে ঈদও সেদেশে উদযাপন করবেন অনন্ত ও বর্ষা।

মূলত ঈদের ছুটি কাজে লাগিয়ে তিনি ছবিটির শুটিং শেষ করতে চাইছেন। সব কাজ শেষ করে চলতি বছরই ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন অনন্ত।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঈদের আগে শুটিং করার বিষয়টি হুট করেই নয়। আগে থেকেই ঠিক করা ছিল। এরমধ্যে আমিও ভাবলাম, ঈদের ছুটিটাও কাজে লাগানো যায়। তাই জুনের প্রথম সপ্তাহেই আমরা বাংলাদেশী টিম নিয়ে ইরান যাচ্ছি। ওখানে টানা শুটিং করব। ইরানে শুটিং করলে ছবির চার-তৃতীয়াংশ কাজ শেষ হয়ে যাবে। বাকি শুটিং করব তুরস্কে। আমার ইচ্ছে আছে চলতি বছরই ছবিটি মুক্তি দেয়ার। আশা করছি ভালোভাবে কাজ শেষ করতে পারব।’

প্রসঙ্গত, মার্চ মাসের শেষের দিকে ইরানে ‘দিন : দ্য ডে’ ছবির শুটিং শুরু করেছিলেন অনন্ত। কিন্তু সেখানে শুটিং চলাকালীন উটের পিঠ থেকে পড়ে আহত হওয়ার কারণে তিনি দেশে ফিরেন।

এরপর সুস্থ হয়ে বাংলাদেশের কাজটুকু শেষ করে নেন। ছবিটি পরিচালনা করছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। এটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়