শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৬:৫০ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিজাব হতে পারে ঈদ ফ্যাশন

ডেস্ক রিপোর্ট  : হিজাবকে আপনার ধর্মীয় পোশাক হিসেবে জানলেও বর্তমান সময়ে ফ্যাশনে তরুণীদের মনে বেশ জায়গা করে নিয়েছে হিজাব। এটাকে বিভিন্ন স্টাইলে মাথায় পেঁচিয়ে নিচ্ছেন তরুণীরা। স্কার্ফ ছাড়াও জামার ওড়না কিংবা দোপাট্টা দিয়েও সহজেই হিজাব বানানো যায়। তাই আপনি যদি হিজাব পছন্দ করেন তাহলে এবার ঈদ ফ্যাশনে হিজাবকে প্রাধান্য দিতে পারেন।

সালোয়ার কামিজের সঙ্গে অতিরিক্ত কিছু পোশাক পরে চলাফেরা কষ্টকর হয়ে পড়ে। যারা হিজাব পরা শুরু করেছেন তাদের নতুন অবস্থায় হিজাব পরতে অনেক সমস্যা দেখা দেয়। তাছাড়া বিভিন্ন স্টাইলে হিজাব পরা যায়। এজন্য অনেক মেয়ে সালোয়ার কামিজের সঙ্গে ওড়নাকে হিজাব হিসেবে ব্যবহার করেন।

যারা হিজাব পরেন প্রতিদিনকার হিজাবের স্টাইল হিসেবে শুধু একটি ওড়না ব্যবহার করা হয় বলে এটি কম সময় সাপেক্ষ এবং সহজও বটে।

 

কিছু দরকারি টিপস :

১. হিজাব পরার আগে অবশ্যই চুল বেঁধে নেবেন। চাইলে একটু টাইট খোঁপা করে নিতে পারেন এতে বাতাস চলাচলের সুযোগ পাবে।

২. যারা নতুন হিজাব করা শুরু করেছেন, প্রথমেই পরিপাটি করে হিজাব পরতে না পারলে চেষ্টা করুন। বাড়িতে বিভিন্নভাবে অনুশীলন করুন। দেখবেন আপনি নিজেই নতুন সব স্টাইল করতে পারছেন।

 

 

৩. বাইরে যাওয়ার সময় ঝটপট হিজাব পরতে হাতের কাছে বিভিন্ন সাইজের সেফটিপিন, হিজাব পিন রাখুন।

৪. যারা নতুন পরা শুরু করেছেন, হয়তো বা প্রথম প্রথম বেশ গরম লাগতে পারে। এতে অধৈর্য হবেন না। সময়ের সঙ্গে সঙ্গে গরম ভাবও কমে যাবে।

৫. ছোট চুলগুলোকে সামলাতে হিজাবের নিচে ইনার ক্যাপ ব্যবহার করুন। এতে বেশি গরম মনে হলে নিজেই পছন্দমতো সুতির কাপড় কিনে বানিয়ে নিতে পারেন।

৬. খুব বেশি পাতলা জর্জেট বা সার্টিনের কাপড় ব্যবহার করবেন না। কারণ, খুব পাতলা হিজাব দেখতে শোভন লাগে না। আর সার্টিনের হিজাবে অনেক গরম লাগে।

  • সর্বশেষ