শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০১:৪৬ রাত
আপডেট : ৩১ মে, ২০১৯, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরা প্রেসক্লাবে হামলা, সভাপতি সম্পাদকসহ ১০ সাংবাদিক আহত

ফরিদ আহমেদ : বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে শতাধিক সন্ত্রাসী হামলা চালিয়েছে। হামলায় প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদসহ ১০ সাংবাদিক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে শতাধিক প্রেসক্লাব ভবনে ঢুকে প্রথমেই সিসিটিভি ক্যামেরার কানেকশন টেনে ছিঁড়ে ফেলে। এরপরই তারা লাটিসোটা লোহার রড নিয়ে হামলা করে তাদের মারধর করতে থাকে। সাংবাদিকরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করার পরও বারবার টেলিফোন পেয়েও মাত্র ১০০ গজ দূরে থাকা সাতক্ষীরা থানা পুলিশ আসতে দেরি করে।

সন্ত্রাসীদের অতর্কিত হামলায় দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক মুক্তিযোদ্ধা ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, মোহনা টিভির জেলা প্রতিনিধি আবদুল জলিল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল বারীসহ ১০ জন সিনিয়র সাংবাদিক।

প্রসঙ্গত, গত ২০ মার্চ অসৌজন্যমূলক আচরণের কারণে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবিকে অবাঞ্ছিত ঘোষনা করে সাতক্ষীরা প্রেসক্লাব। এ ঘটনার আড়াই মাস পর গত বুধবার সাতক্ষীরা প্রেসক্লাব সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। এর মাত্র কয়েকঘণ্টা পর সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়