শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ১১:০৯ দুপুর
আপডেট : ৩০ মে, ২০১৯, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপাতত একমাস টিভি চ্যানেলের আলোচনায় কোনও প্রতিনিধি পাঠাবে না কংগ্রেস!

রাশিদ রিয়াজ : আগামী এক মাস ভারতের কোনও টিভি চ্যানেলের রাজনৈতিক বিতর্কে দেখা যাবে না কোনও কংগ্রেস মুখপাত্রকে। লোকসভা নির্বাচনে ফলাফল নিয়ে এখন আত্মসমীক্ষায় কংগ্রেস। আর এই পরিস্থিতিতে আপাতত কোনও টিভি চ্যানেলের বিতর্কে দলের কোনও মুখপাত্রকে পাঠানো হবেনা বলে, দলের পক্ষ থেকে টুইটারে জানিয়ে দিলেন কংগ্রেস মুখপাত্র রনদীপ সিং সূরজেবালা। এনডিটিভি/টাইমস অব ইন্ডিয়া

২০১৪ লোকসভা নির্বাচনের তুলনায় ১৭তম লোকসভা নির্বাচনে মাত্র ৮টি আসন বাড়িয়ে মোট ৫২টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। রনদীপ সিং সূরজেবালা টুইট করে দেশের সব টিভি চ্যানেল ও টিভি চ্যানেলগুলির সম্পাদকদের কাছে আবেদন জানিয়েছেন, কংগ্রেসের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনার জন্য আগামী এক মাস কোনও কংগ্রেস মুখপাত্রকে যেন কোনও টিভি চ্যানেলের রাজনৈতিক বতর্কে নিমন্ত্রণ না জানানো হয়। কারণ কংগ্রেস এই এক মাস কোনও টিভি চ্যানেলে তাদের প্রতিনিধি পাঠাবে না।

২০১৭ সালে দলের সর্বভারতীয় সভাপতি হিসাবে দায়িত্ব নেন রাহুল গান্ধী। তারপর একের পর এক রাজ্যের বিধানসভা নির্বাচন উতরে, আসল পরীক্ষায় কাঙ্খিত ফলাফল মেলেনি। তার নৈতিক দায়িত্ব নিজের কাঁধে নিয়ে ইতমধ্যেই গত ২৫ মে সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে ছিলেন রাহুল। কিন্তু কংগ্রেসের অন্যান্য নেতা এতে বাঁধ সেধেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়