শিরোনাম
◈ শরীয়তপুরে স্বামীকে হত্যার পর টুকরো ‍টুকরো, ফ্রিজে রাখতে গিয়ে ধরা ◈ বাংলাদেশকে রাফাল শিকারী জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর পাকিস্তানের ◈ কুমিল্লা হয়ে চাঁদপুরে তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের ভিড় ◈ ভাইরাল সেই ভিডিওতে ট্রাম্প কি সত্যিই চীনা প্রেসিডেন্টের নোটবুকে উঁকি দিয়েছিলেন? ◈ তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের ◈ মিড-ডে মিলে পচা খাবার বিতরণে কঠোর হুঁশিয়ারি, অনিয়মে বিভাগীয় মামলার নির্দেশ ◈ স্বাভাবিকভাবে পাকা আম চেনার ৫টি উপায় গুলো জানুন কি কি ◈ মার্কিন গ্যাস স্টেশনের সিস্টেমে সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে! ◈ হরমুজ বাইপাস করে তেল রপ্তানি দ্বিগুণ করতে নতুন পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত! ◈ সংক‌টে পড়‌তে যা‌চ্ছে ভার‌তের স‌ঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি?

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ১১:৩২ দুপুর
আপডেট : ৩০ মে, ২০১৯, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় বাল্যবিয়ে করতে এসে পুলিশ দেখে দৌড়ে পালালো বর

জিএম মিজান , বগুড়া ঃ বগুড়ায় গভীর রাতে বাল্যবিয়ে করতে এসে বর পুলিশ দেখে দৌড়ে পালিয়েছে। এ সময় বরের বাবাসহ বরযাত্রীদের এলাকাবাসী আটক করেন। পরে তাদের বাল্যবিয়ে বিরোধী স্লোগান দিতে দিতে এলাকা ছাড়া করানো হয়।

বুধবার (২৯ মে) রাত পৌনে ১২ টার দিকে বগুড়া শহরের কাটনারপাড়া রুহিনী পোদ্দার লেনে এ ঘটনা ঘটে। জানা যায়, কাটনার সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মোসলেমা খাতুনের (১৫) বাবা মোখলেছার প্রামানিক বুধবার রাতে বাড়িতে মেয়ের বিয়ের আয়োজন করেন। রাত ১০টার পর বর এবং বরযাত্রীরা মেয়ের বাড়িতে আসেন। খাওয়া দাওয়া শেষে প্রতিবেশীদের ভয়ে বিয়ের জন্য রাত গভীর হওয়ার অপেক্ষা করছিলেন সবাই। রাত সাড়ে ১১টায় বিয়ে পড়ানোর জন্য কাজী হাজির হন। রাত পৌনে ১২টার দিকে স্থানীয় পৌর কাউন্সিলর তরুন চক্রবর্তী পুলিশ নিয়ে হাজির হন বিয়ে বাড়িতে। পুলিশ দেখে বর অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। কাজী সাহেব বাইসাইকেল ফেলে কৌশলে পালিয়ে নিজেকে রক্ষা করেন। মেয়ের বাব-মা ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপন করেন।

বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর তরুন কুমার চক্রবর্তীর সাথে কথা বললে তিনি বলেন, বরের বাবা বৃদ্ধ মানুষ হওয়ায় তাকে পুলিশে দেয়া হয়। তাদের প্রত্যেকের বাড়ি দুপঁচাচিয়া উপজেলায়। এ বিষয়ে বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম প্রতিবেদককে বলেন, পুলিশ দেখে যে যার মত পালিয়েছেন। মেয়ের বাবা-মাকে পাওয়া যায়নি।সম্পাদনা : মুসবা তিন্নি

  • সর্বশেষ
  • জনপ্রিয়