শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ১০:৫৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০১৯, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগের পক্ষে নয় জ্বালানি বিভাগ অগ্রাধিকারে শিল্প ও বাণিজ্যিক খাত

রাইসা মনোয়ার: বাসাবাড়িতে পাইপ লাইনের গ্যাস না দেওয়ার পুরনো সিদ্ধান্তে অটল জ্বালানি বিভাগ। গ্যাস সংযোগ আবেদনের নিষ্পত্তি করতে জ্বালানি উপদেষ্টার নেতৃত্বে কমিটি বাতিল ও নতুন গ্যাস সংযোগের নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ( চ্যানেল২৪)

২০০৯ সালে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেয়া বন্ধ রাখে জ্বালানি বিভাগ। শহুরে মধ্যবিত্তদের স্বস্তির এই জায়গায় নতুন কোনো সুখবর নেই। গ্যাস আমদানি করে পরিস্থিতি বর্তমানে অনেকটা সহনীয় হলেও পুরনো ওই সিদ্ধান্তই নতুন করে জানালো জ্বালানি বিভাগ।

বাতিল করা হয়েছে গ্যাস সংযোগের আবেদন নিষ্পত্তিতে জ্বালানি উপদেষ্টার নেতৃত্বে গঠিত কমিটি। এখন থেকে বিতরণ কোম্পানিগুলোই এসব আবেদন নিষ্পত্তি করতে পারবে।

বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলছেন, গ্যাস আমদানি করে পরিস্থিতি ভালো হলেও নতুন সংযোগ দেয়ার ক্ষেত্রে শিল্প ও বাণিজ্যিক খাতকেই অগ্রাধিকার দিতে চান তারা। বাসাবাড়ি, হোটেল ও রেস্টুরেন্টকে আমরা নিরুৎসাহিত করছি।

অফিস আদেশে নতুন করে সিএনজি স্টেশনেও গ্যাস না দেয়ার কথা বলা হয়েছে। এলপিজি সহজলভ্য হওয়ায় বন্ধ থাকবে বাসাবাড়ির সংযোগও।

বিভিন্ন হিসাবে দেখা যায়, সর্বোচ্চ ১০ থেকে ১২ ভাগ গ্যাস ব্যবহার হয় বাসাবাড়িতে। অথচ বেশি রাজস্ব আসে এই গ্রাহক শ্রেণি থেকেই।

তবে পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মো. মুক্তাদির আলীর মতে, অর্থনৈতিক ‍মূল্যমানের বিবেচনায় তা যথেষ্ট নয়। তিনি বলেন, ৩০০ মিলিয়নের বেশি গ্যাস বাসাবাড়িতে ব্যাবহার র হয়। আর এই পরিমাণ গ্যাস দিয়ে ২০০০ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

পাইপালাইনে গ্যাসের বিকল্প এলপিজির দাম স্থিতিশীল নয়। তাছাড়া প্রতিবেশী দেশের চেয়ে, বেশি দামে তা বিক্রি হয় খুচরা বাজারে। সম্পাদনা: জামাল

  • সর্বশেষ