শিরোনাম
◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই: চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন ◈ ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে ভারতের ওপর ৫০ বিলিয়ন ডলারের ধাক্কা

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৭:০২ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানের মন্দাভাব প্রভাব পড়ছে নঁওগা ও জয়পুরহাটের ঈদ বাজারেও

সাজিয়া আক্তার : ধানের দাম নেই, তাই মন খারাপ ধানের রাজ্য নঁওগা ও জয়পুরহাটের কৃষকদের। সেই প্রভাব পড়েছে ঈদ বাজারেও। কেনাকাটায় পুরুষদের আগ্রহ নেই বললেই চলে। বাজারে যতটুকু ভিড় দেখা যাচ্ছে, তাও নারীদের। তাই এবার ঈদ বাজারে মন্দাভাব দেখছেন পোশাক ব্যবসায়ীরা। আর টিভি

জুড়েই এবার ধান নিয়ে হাহাকার চলছে। সেই হাহাকারটা একটু বেশি দেখা গেছে ধানের রাজ্য নঁওগার । তার পাশের জেলা জয়পুরহাটের চিত্রটাও একই।

এই হাহাকারের প্রভাব পড়েছে দুই জেলার ঈদ বাজারেও। হাতে টাকা নেই, তাই পুরুষরা বাজারবিমুখ। পোশাক ব্যবসায়ীরা জমে ওঠার কোন সম্ভাবনাও দেখছেন না। তারপরও আশায় বুক বেঁধেছেন। শেষবেলায় যদি জমে ওঠে! তবে যারা চাকরিজীবী, ব্যবসায়ী তাদের দেখা মিলছে বাজারে।

নারীদের পোশাকের দোকানে তুলনামূলক ভিড় চোখে পড়ছে। জয়পুরহাট জেলা শহরের পূর্ব বাজারের দোতলার বিশাল নারী বাজার সরগরম নারীদের উপস্থিতি আছে।

জেলা শহরের প্রসাধনসামগ্রীর দোকানগুলোতেও ভিড় করছে মেয়েরা। দোকানীরাও পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বাহারি ঢঙে। আশায় বুক বাঁধছেন, যদি ধানের দাম কৃষকের মুখে হাসি ফোঁটায়, সেই হাসির ভাগ মিলবে দোকানীদেরও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়