শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৬:৩৯ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিটু ঝড় কাটিয়ে বিচারকের আসনে ফিরলেন অনু মালিক!

মুসফিরাহ হাবীব : বলিউড মিটু আন্দোলনে অভিযোগের মুখে পড়ে এক রিয়্যালিটি শোয়ের বিচারকের আসন থেকে সরতে হয়েছিল সঙ্গীত পরিচালক অনু মালিককে। তবে সে ঝড় এখন কাটিয়ে উঠেছেন তিনি। ফের বসছেন বিচারকের আসনে।
গত বছরই তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন চার নারী শিল্পী।

যাদের মধ্যে শ্বেতা পন্ডিত এবং সোনা মহাপাত্রও ছিলেন। যার জেরে মাঝপথেই অনুকে রিয়্যালিটি শোয়ের বিচারকের আসন থেকে সরতে হয়েছিল। তার জায়গায় তখন আনা হয়েছিল জাভেদ আলিকে। যদিও অভিযোগ ওঠার পরই অনু জানিয়েছিলেন, এসব মিথ্যে। তার মানহানি করতেই এসব বলা হচ্ছে। এবার সে ঝড় কাটিয়ে এবছরই আবার ফিরছেন অনু মালিক। ইন্ডিয়ান আইডলের বিচারকের চেয়ারে দেখা যাবে তাকে। অনু শোয়ের কর্মর্তাদের অনুরোধ করার পরই তারা তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। এ শোয়ের প্রথম দিন থেকেই রয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়