শিরোনাম
◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ১১:৫৭ দুপুর
আপডেট : ৩০ মে, ২০১৯, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আজ শুরু ক্রিকেট বিশ্বকাপ

এল আর বাদল : অনেক আগেই দ্বাদশ বিশ্বকাপের দামামা বেজে গেছে। ১০টি দেশের অংশগ্রহণে বৃহস্পতিবার শুরু হচ্ছে সেরার লড়াই। একাদশ বিশ্বকাপ পর্যন্ত সেরা কিন্তু অস্ট্রেলিয়া। তারা কাপ জিতেছে ৫ বার, ভারত জিতেছে দু’বার, ওয়েস্ট ইন্ডিজও তাই। পাকিস্তান এবং শ্রীলঙ্কা একবার করে বিশ্বকাপ জিতেছে। এবার দ্বাদশ কাপ নিয়ে ময়দানি লড়াইয়ে শামিল হচ্ছে অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, আফগানিস্তান ও স্বাগতিক ইংল্যান্ড। আজ উদ্বোধনী দিনে একমাত্র ম্যাচে ইংলিশদের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এদিন সেরাটা উজার করে খেলার আভাস আগেই দিয়ে রেখেছেন ্ইল্যান্ড দলপতি ইয়ান মর্গান আর প্রোটিয়া নেতা ফাফ ডুপ্লেসিস। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় খেলা শুরু হবে।

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম প্রতিটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবার সঙ্গে সবাই প্রতিদ্বন্দ্বিতা করবে। সর্বাধিক পয়েন্ট অর্জনকারী চারদল খেলবে সেমিফাইনালে। দেড় মাসের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১৪ জুলাই। এই দীর্ঘ সময় বিশ্বের ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে ইংল্যান্ডের মাঠে।

এবার পঞ্চমবারের মতো বিশ্বকাপের আসর বসছে ইংল্যান্ডে। খেলা হবে ১১টি ভেন্যুতে। স্বাগতিক হিসাবে ইংল্যান্ডই এবার অন্যতম ফেভারিট। ফর্মের দিক থেকেও তারা দুর্দান্ত। বিশ্বকাপ শুরুর আগে ঘরের মাটিতে পাকিস্তানকে তারা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে। প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে শেষ মুহূর্তে ১২ রানে হেরে গেলেও আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে বড় জয় তুলে নেয় ইংল্যান্ড। বিশ্বকাপে ইংল্যান্ড তিনবার রানার্স আপ হলেও একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকাও এবার শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে। প্রথম প্রস্তুতি ম্যাচে তারা শ্রীলঙ্কাকে ৮৭ রানে হারিয়ে দেয়। পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপে তাদের সর্বোচ্চ অর্জন সেমিফাইনাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়