শিরোনাম
◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না ◈ যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০২:৫৬ রাত
আপডেট : ৩০ মে, ২০১৯, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ডিভাইডার ইন চীফ’ থেকে ‘মোদী হ্যাজ ইউনাইডেট ইন্ডিয়া’, টাইমের দ্বিমুখী অবস্থান নিয়ে সরব ভারতীয় গণমাধ্যম

লিহান লিমা: লোকসভা নির্বাচনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বিভক্তির মূলনায়ক’ আখ্যা দেয়া টাইম ম্যাগাজিন নির্বাচনে জয়ের পর এবার তাকে বলছে ‘অখণ্ডতার কান্ডারী।’ টাইমের এই দ্বিমুখী অবস্থান লুফে নিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। ইকনোমিক টাইমস, ইয়ন

নির্বাচন চলাকালীন টাইমের কাভার স্টোরিতে মোদীকে ‘ডিভাইডার ইন চিফ’ আখ্যা দেয়া হয়। এটি নিয়ে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়। যা বিজেপি শিবিরের অস্বস্তি বাড়িয়েছিলো। তবে এবার ম্যাগাজিনটি মোদীর উচ্ছসিত প্রশংসা করে। ‘মোদী হ্যাজ ইউনাইটেড ইন্ডিয়া লাইক নো প্রাইম মিনিস্টার ইন ডিকেডস’ শীর্ষক প্রবন্ধে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে গোটা দেশকে একত্রিত করতে পেরেছেন তা গত কয়েক দশকে কোনও প্রধানমন্ত্রী পারেন নি। আর নির্বাচনী ময়দানে মোদীর সাফল্যের কারণ হিসেবেও তাঁর এই একত্রিত করার ক্ষমতাকেই দেখানো হয়েছে। প্রবন্ধটিতে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী নিজে ভারতের পিছিয়ে পড়া সম্প্রদায়গুলির মধ্যে একটি থেকে উঠে এসেছেন। তাই গরিব মানুষের সঙ্গে নিজেকে একাত্ম করতে পারেন।

যদিও টাইমের পূর্বের কাভার স্টোরিটি ছিলো ম্যাগাজিনটির নিজস্ব মতামত। কিন্তু এবারে মোদীর যে প্রশংসাসূচক যে প্রবন্ধটি ছাপা হয়েছে সেটি লেখকের মতামত এবং মতামতের বিভাগেই তা ছাপা হয়েছে। আর যে লেখক এটি লিখছেন সেই মনোজ লড়োয়া মোদীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। তিনি ২০১৪ নির্বাচনে মোদীর প্রচার কর্মসূচির দায়িত্বে ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়