শিরোনাম
◈ নতুন শ্রমবাজারে নজর, বিদেশে লবিস্ট নিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দারুন চাপে মধ্যবিত্ত, খরচ কমিয়ে চলছে না জীবন ◈ আবা‌রো লিভারপুলকে হারিয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে পিএসজি ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৪ জন নিহত ◈ মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি অর্ধেকে নেমে গেছে, আটকে আছে বহু চালান ◈ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পরিকল্পনা ◈ সময়ের আগেই পাকিস্তানের হাতে তুরস্কের পঞ্চম প্রজন্মের ‘কান’ স্টিলথ ফাইটার, চাপে ভারত ◈ সারা দেশে আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০২:০৪ রাত
আপডেট : ৩০ মে, ২০১৯, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ পরিসংখ্যানে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা

আক্তারুজ্জামান : ১২তম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। বিশ্বকাপে এবারের পর্বে দু’দল মুখোমুখি হওয়ার আগে পূর্বের লড়াইয়ের পরিসংখ্যান জেনে নেওয়া যাক।

বিশ্বকাপে ইংল্যান্ড প্রথম আসর থেকে খেললেও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বিশ্বকাপের যাত্রা শুরু করে পঞ্চম আসর ১৯৯১ থেকে। এর আগে অবশ্য প্রথম বিশ্বকাপে পূর্ব আফ্রিকা নামে একবার খেলেছিল। কিন্তু সেটা দক্ষিণ আফ্রিকার পাশে যোগ করা হয় না।

প্রথমবারের আসর ছাড়া ক্রিকেটের বিশ্বমঞ্চে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মোট ৬বার মুখোমুখি হয়েছে। সেখানে ইংলিশ ও প্রোটিয়ারা সমান সংখ্যক ৩বার করে জয় পেয়েছে। ১৯৯১ বিশ্বকাপে দুবার মুখোমুখি দুবারই বড় ব্যবধানে হেরেছিল দ.আফ্রিকা। আর গত ২০১১ বিশ্বকাপে একবার হেরেছিল। এর মাঝে ১৯৯৫, ১৯৯৯ ও ২০০৭ সালের আসরগুলো একবার করে ইংলিশদের হারিয়েছিল আফ্রিকা মহাদেশের সবচেয়ে উন্নত দেশটি।

কিন্তু বিশ্বকাপসহ সব প্রতিযোগীতা মিলিয়ে দু’দল মুখোমুখি হয়েছে ৫৯ বার। সেখানে দক্ষিণ আফ্রিকা ২৯ ম্যাচে এবং ইংল্যান্ড ২৬ ম্যাচে জয় পেয়েছে। ১টি ম্যাচ টাই বাকি ৩টা পরিত্যক্ত হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়