শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০২:৪৭ রাত
আপডেট : ৩০ মে, ২০১৯, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাহুলের পদত্যাগে সায় নেই রজনী, পাশে স্টালিনও

রাশিদ রিয়াজ : ভারতের অভিনেতা-রাজনীতিক রজনীকান্ত মনে করেন, লোকসভার ফল দেখে কংগ্রেসের নেতৃত্ব থেকে সরে দাঁডানো উচিত হবে না রাহুল গান্ধীর। বরং রাহুলের নেতৃত্বে তিনি আস্থা রাখছেন। রজনীর কথায়, ‘ওঁর মধ্যে নেতৃত্বগুণ রয়েছে। এখন ওঁর উচিত হবে, নিজেকে প্রমাণ করে দেখানোর।’ দক্ষিণের এই অভিনেতা বলেন, গণতান্ত্রিক দেশে বিরোধীদেরও শক্তপোক্ত হতে হবে।

রাহুল যাতে কংগ্রেসের সভাপতির পদ না ছাড়েন, সে আর্জি জানিয়েছেন ডিএমকে প্রধান এমকে স্টালিনও। স্টালিন মনে করেন, মোদীঝড়ে লোকসভায় কংগ্রেস ধরাশায়ী হলেও, দলের কান্ডারি রাহুল গান্ধী কিন্তু মানুষের হৃদয় জিতেছেন। রাহুলের সঙ্গে ফোনে কথাও বলেন স্টালিন।

এবার লোকসভায় মাত্র ৫২টি আসন পেয়েছে কংগ্রেস। এই ব্যর্থতার দায় মাথায় নিয়ে কংগ্রেসের নেতৃত্ব থেকে সরে যেতে চান রাহুল গান্ধী। তিনি পদত্যাগপত্র দিলেও কংগ্রেসের ওয়ার্কিং কমিটি, তা গ্রহণ করেনি। রাহুলকে পদত্যাগপত্র ফিরিয়ে নিতে বলা হয়েছে। সনিয়া গান্ধীও তাকে বুঝিয়েছেন। যদিও রাহুল গান্ধী এখনও পর্যন্ত নিজের অবস্থানে অনড় রয়েছেন। গান্ধী পরিবারের কাউকে নেতা হিসেবে বেছে নেওয়ার প্রস্তাব দেন।

তবে, কংগ্রেস নেতৃত্ব রাহুলেই আস্থা রাখছেন। দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটি মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, রাহুলের পদত্যাগপত্র ফিরিয়ে নেওয়া উচিত। শীলা দীক্ষিত বলেন, অতীতেও কংগ্রেস এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে । তিনি জানান, কংগ্রেসের কর্মী-সমর্থকেরা রাহুলের পাশেই রয়েছেন। এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়