শিরোনাম
◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী ◈ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী ◈ জাতীয় জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ১১:৪০ দুপুর
আপডেট : ২৯ মে, ২০১৯, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহফুজুর রহমানের আগে গাইবেন ইভা রহমান

নিউজ ডেস্ক : ঈদে একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হবেন ড. মাহফুজুর রহমান। ‘মন থেকে রইলো শুভ কামনা’ শিরোনামে এই অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায়। খবরটি সবার জানা।আমাদের সময়

তবে নতুন খবর হলো ড. মাহফুজুর রহমানের আগে গান শোনাবেন তার স্ত্রী ইভা রহমান। তিনিও হাজির হচ্ছেন একক সংগীতানুষ্ঠান নিয়ে। নাম ‘মনের ফ্রেমে তুমি’। এটি প্রচার হবে ঈদের দিন রাত সাড়ে ১০টায়।

সংগীত ক্যারিয়ারে ইভা রহমানের ২৪টি অ্যালবাম প্রকাশ হয়েছে। এসব অ্যালবাম থেকে বাছাই করা বেশ কয়েকটি গান থাকছে অনুষ্ঠানটিতে। গানগুলোর ভিডিও নির্মাণ করা হয়েছে দেশে এবং দেশের বাইরের মনোরম সব লোকেশনে।

জানা গেছে, অনুষ্ঠানে ইভার কণ্ঠে দর্শকরা উপভোগ করবেন ‘কেন ভালোবাসো না আমায়’, ‘মন জোনাকি’, ‘রিনিঝিনি হাতের কাঁকন’, ‘কি যে করি মন ভেসে যায়’, ‘কাঁচের চুড়ি হাতে বাজে’, ‘আমার কিছু কথা ছিল’, ‘সারি সারি অপেক্ষা’, ‘ঝড়ো বৃষ্টি ঝড়ো তুমি’, ‘মনের ফ্রেমে আঁকা ছবি’, ‘দূরে যাবে চলে যেতে’, ‘ঝিরিঝিরি হাওয়া মন ভালো’, ‘তুমি বৃষ্টি নাকি রোদ্দুর’, ‘জীবনের পরে যদি জীবন’ এবং ‘তুমি পাশাপাশি চললে’ গানগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়