শিরোনাম
◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের ◈ ১৯৯১ সালের উত্তেজনা এবারও কি ফিরবে? ◈ কক্সবাজারের ২১৪ কোটি টাকার আইকনিক রেলস্টেশন ৩ বছরেও চালু হয়নি, নষ্ট হচ্ছে অবকাঠামোও সরঞ্জাম ◈ বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৭:৫৩ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনপ্রিয় হচ্ছে অনলাইন কেনাকাটা, ঈদে বিশেষ ছাড়

মোহাম্মদ মাসুদ : সময়টাই এখন এমন যে, উৎসব আয়োজনেও ঘরে বসেই কেনাকাটা করা যায়। অনলাইনে কেনা যায় পছন্দের সব পণ্য। আর দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন কেনাকাটা। আর ঈদ উপলক্ষ্যে বিশেষ ছাড়ও দিচ্ছে কোন কোন অনলাইন শপ। ডিবিসি নিউজ

আসন্ন ঈদকে সামনে রেখে ধানমন্ডির মাইডাস সেন্টারে বসেছে ‘মৈত্রী ঈদ মেলা ২০১৯’। অনলাইন উদ্যোক্তারা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের বাহারি পণ্যের স্টল নিয়ে হাজির হয়েছেন এখানে। তবে দু’একজন ছাড়া এখানকার দোকানিদের কারোরই কোন শোরুম নেই। বিশেষ করে নারী উদ্যোক্তাদের সংখ্যাই বেশী। রং ডিজাইনে খানিকটা ভিন্ন শিল্পবোধের ছোঁয়া আছে তাদের পন্যে। আর দেশের বাইরের পণ্যও পাওয়া যাচ্ছে অনেকটা সুলভ মূল্যেই।

কোন কোন ছোট উদ্যোক্তা কিছুদিন ধরে অনলাইন বাণিজ্য শুরু করেছেন। অনেকেই আবার কয়েক বছর ধরে ট্রেন্ড ধরে পণ্য সরবরাহ করে চলেছেন। ভাবনার ভিন্নতার কারণেই কেউ কেউ মন কেড়েছেন তরুণ ক্রেতাদের। অনলাইনে ছবি দেখে পছন্দসই পণ্য কিনতে এসেছেন অনেক ক্রেতা। তাদের আকৃষ্ট করতেই ঈদের বিশেষ ছাড়।

ক্রেতাদের মাঝে ইতিমধ্যেই সাড়া জাগালেও নির্মানের বেশ কিছু অনলাইন পেইজ নিয়ে কেউ কেউ নি¤œমানের পণ্য সরবরাহ করছেন বলে অভিযোগ। পণ্যের মান ঠিক না থাকা ও যথাসময়ে পণ্য পৌঁছাতে দেরি হয় বলে ক্রেতাদের অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়