শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০১:৫৭ রাত
আপডেট : ২৯ মে, ২০১৯, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউ ইয়র্ক থেকে লন্ডন ৯০ মিনিটে

শেখ নাঈমা জাবীন : নিউ ইয়র্ক থেকে আকাশপথে লন্ডনে যেতে সাত ঘণ্টা বা তারও বেশি সময় লাগে। এই সময়সীমা মাত্র দেড় ঘণ্টা বা তারও কম সময়ে নামিয়ে আনার কথা ঘোষণা করেছে আমেরিকার বিমান নির্মাতা প্রতিষ্ঠান হারমিয়াস কর্পোরেশন। বর্তমান

সম্প্রতি প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, তারা এমন একটি যাত্রীবাহী উড়োজাহাজ তৈরি করতে চলেছে, যা শব্দের ৫ গুণ গতিতে চলবে। শব্দের চেয়ে কোনও কিছুর গতি বেশি হলেই তাকে সুপারসনিক বলা হয়। আর সেই গতি যদি শব্দের গতির পাঁচ গুণ হয়, তাকে বলা হয় হাইপারসনিক।

হারমিয়াস কর্পোরেশনের নিউ ইয়র্ক-লন্ডনের এই বিমান পরিষেবাকে তাই বলা হচ্ছে হাইপারসনিক বা মাক-৫ যাত্রী পরিষেবা। হারমিয়াসের প্রধান কর্তা এজে পিপলিকা বলেন, যাত্রীবাহী হাইপারসনিক বিমান প্রকল্পে ইতিমধ্যে তাঁরা তহবিল সংগ্রহ করেছেন। এটি তৈরিতে এক দশক সময় লাগবে। এর গতিবেগ হবে ঘণ্টায় ৩ হাজার ৩০০ মাইল। প

রীক্ষামূলকভাবে জেট ইঞ্জিন ব্যবহার করে যুদ্ধবিমানে হাইপারসনিক গতিবেগ অর্জন করা গেলেও যাত্রীবাহী বিমানে এই প্রযুক্তি এখনও ব্যবহার হয় না। বাণিজ্যিকভাবে উড়োজাহাজের ক্ষেত্রে এত গতি অর্জন করতে জ্বালানি খরচ অনেক বেশি পড়বে। পিপলিকা বলেন, তাদের হাইপারসনিক বিমান পরিষেবায় নিউ ইয়র্ক থেকে লন্ডনে টিকিটের দাম পড়বে তিন হাজার মার্কিন ডলার। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়