শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০১:২৪ রাত
আপডেট : ২৯ মে, ২০১৯, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শর্টকাটে এ সরকারকে বিদায় করা যাবে না নেতাকর্মীদের, বললেন মঈন খান

শিমুল মাহমুদ : বর্তমান অবৈধ সরকারকে শর্টকাটে বিদায় করা যাবে না । এ সরকারকে বিদায় করতে হলে ধৈর্য ধরতে হবে। দলকে সুসংগঠিত করে আন্দোলন করার প্রস্তুতি নিতে হবে। অন্যথায় সরকারকে বিদায় করা যাবে না।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এর উদ্যোগে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান এ কথা বলেন।

তিনি বলেন, এর জন্য সবার আগে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। এবং এই অবৈধ সরকারকে এক ঘরোয়া করতে হবে। তাহলে এ সরকারকে বিদায় হবে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

মঈন খান বলেন, আমাদের নিজেদেরকে আত্মসমালোচনা করতে হবে এবং যে ভুলগুলো আছে তার শোধরাতে হবে। যে পর্যন্ত আমরা আমাদের এই ভুলগুলো শোধরাতে না পারছি সে পর্যন্ত আন্দোলন করে বিজয়ী হওয়া যাবে না।

আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের শক্তি দাবি করে কিন্তু ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না করতেন তাহলে তারা আস্তাকুঁড়ে মরত বলে মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের সহ সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মহসীন আলীর সভাপতিত্বে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, বিএনপি'র ভাইস চেয়ারম্যান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম প্রমুখ

  • সর্বশেষ
  • জনপ্রিয়