শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৭:২২ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ এফসি’কে পাঁচ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের শেষ ম্যাচে মারপিটে জড়িয়ে জরিমানা সম্মুখিন হচ্ছে পুলিশ এফসি’র খেলোয়াড় ও অফিসিয়াল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন দল পুলিশ এফসিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এই লিগের শেষ ম্যাচের পুরস্কার বিতরণের পর ক্লাবটির চার খেলোয়াড়, ফিজিও ও পুলিশ সদস্য মোহাম্মদ শামীমের হাতে লাঞ্ছিত হয়েছিলেন বাফুফের প্রিমিয়ার লিগ কমিটির ম্যানেজার তাহের বিন আনসারি ও নিরাপত্তাকর্মী মিজানুর রহমান। এ ঘটনায় আজ বাফুফের ডিসিপ্লিনারি কমিটি ফুটবলার আজমি ওমর এবং সারোয়ার হোসেনকে ৯ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে আমিরুল ইসলাম ও তারেক আজিজকে। এই চার ফুটবলারকে নিষেধাজ্ঞার পাশাপাশি ১ লাখ টাকা করে আর্থিক জরিমানাও করা হয়েছে। ফিজিও শান্তনু মল্লিককে নিষিদ্ধ করা হয়েছে ৯ ম্যাচের জন্য। পাশাপাশি তাকে জরিমানা করা হয়েছে ২ লাখ টাকা। আর পুলিশ সদস্য মোহাম্মদ শামীমকে বাংলাদেশের সব স্টেডিয়ামে আজীবন নিষিদ্ধ করেছে ডিসিপ্লিনারি কমিটি।

উল্লেখ্য যে এবার বিসিএলে চ্যাম্পিয়ন হয়ে সামনের মৌসুুমে প্রিমিয়ার লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে পুলিশ এফসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়