শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৩:৩২ রাত
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান আরুক মুন্সি

আসিফ হাসান কাজল: চোঁখের কালো ফ্রেমের চশমা ,মাথার কালো পাঁকা চুলে ব্যাক ব্রাশ। গায়ে সাদা পাঞ্জাবীর উপর কালো মুজিব কোট। হঠাৎ করে যে কেউ দেখলে থমকে দাঁড়াবে। বঙ্গবন্ধুর মুখের অবয়রে অন্য এক মুখ। তিনি আরুক মুন্সি। বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলায়। প্রথম দেখায় মনে হবে বঙ্গবঙ্গুই।

শেখ মুজিবুর রহমানের মত দেখায় ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি । এ ব্যাপারে তিনি বলেন, মানুষ এখন আমাকে কাছে পেলেই সেলফি তোলে আমি নিজেও আনন্দ পাই।

সম্প্রতি বঙ্গবঙ্গুর জীবনী নিয়ে একটি চলচিত্র নির্মানের পরিকল্পনা রয়েছে। চেহারায় মিল থাকায় সুযোগ পেলে কি করবেন এমন প্রশ্নে তিনি বলেন, সুযোগ পেলে তখন ভাবা যাবে। তরুণ বয়সে মফস্বলের থিয়েটারে গুটিকয়েকবার অভিনয় করেছি। তার অন্তিম ইচ্ছার কথা জানিয়ে তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চাই”।

ব্যক্তি জীবনে আরুক মুন্সি দুই মেয়ে এক ছেলের জনক। তিনি ঢাকায় (ডিপিডিসি) বিভাগে কর্মরত রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়