শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৯:৫৯ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয় সন্তানকে ভোট দিতে দেয়া উচিত নয় বললেন রামদেব

লিউনা হক: ভারতে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের লক্ষ্যে ইয়োগা গুরু রামদেব দেশটির সরকারকে অনুরোধ করেন এমন এক আইন তৈরি করার জন্য যেন কোন পরিবারের তৃতীয় সন্তান ভোট দিতে না পারে। নেশাজাতীয় পানীয় উৎপাদন ও বেচাকেনার উপর নিষেধাজ্ঞা জারি করার প্রতিও তিনি নজর দিতে বলেন।

এক সংবাদ সম্মেলনে রামদেব বলেন, আগামী ৫০ বছরে ভারতের জনসংখ্যা ১৫০ কোটির বেশি হওয়া উচিত হবেনা। কারণ আমরা তাদের ভরনপোষণের জন্য প্রস্তুত না। সরকারের এমন একটি আইন দরকার যেন কোন পরিবারের তৃতীয় সন্তানকে ভোট প্রদানসহ সকল ধরনের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়।
‘তাহলে তারা অধিক সন্তান জন্ম দিবেনা, তাদের ধর্ম কি সেটা দেখার বিষয় না।’

তিনি গো-হত্যা বন্ধের দাবি জানিয়ে বলেন, গরু-পাচারকারী ও গরু-রক্ষাকারীদের মধ্যে তাহলে অনেক দ্ব›েদ্বর অবসান হবে।

নেশাজাতীয় পানীয় দ্রব্য নিষেধের অনুরোধ করে মহাদেব আরো বলেন, মুসলিম দেশগুলোতে এটি নিষিদ্ধ। যদি তারা পারে তাহলে কেন ভারত পারবেনা? ভারত পূণ্যভূমি। এখানে এসব দ্রব্যকে সম্পূর্ণ নিষেধ করা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়