শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৬:১৯ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএমপি কমিশনার বলেছেন, হয়তো পুলিশের মনোবল ভেঙে দিতেই এ হামলা

ইসমাঈল ইমু: রাজধানীর মালিবাগে পুলিশের গাড়িতে বিস্ফোরিত বোমাটি সাধারণ ককটেল থেকে অনেক বেশি শক্তিশালী ছিল বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। সোমবার (২৭ মে) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মালিবাগের ঘটনায় আহত রিকশা চালক লাল মিয়াকে দেখার পর তিনি সাংবাদিকদের একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, একটি স্বার্থান্বেষী মহল জনমনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির জন্য এ ধরনের অপতৎপরতা চালাচ্ছে। তদন্ত করে বের করতে হবে তারা কারা। বিস্ফোরিত বোমাটি সাধারণ ককটেলের চাইতে শক্তিশালী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোমাটি গাড়িতে পেতে রাখা হয়েছিল। এটি জনমনে ভীতি সঞ্চারের চেষ্টা।

এদিকে হামলার ঘটনায় বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে অজ্ঞাতদের আসামী করে পল্টন থানায় মামলা করেছে পুলিশ।

এর আগে রোববার রাত পৌনে ৯টার দিকে মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় নারী পুলিশ সদস্য এস আই রাশেদা খাতুনসহ রিকশা চালক লাল মিয়া এবং আরেক পথচারী আহত হন।

২৯ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। হামলার সময় ওই পুলিশ সদস্যরা সড়ক বিভাজকের পাশের যাত্রী ছাউনিতে ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়