শিরোনাম
◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান ◈ হরমুজ প্রণালী‌তেকার্গো জাহাজে ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ◈ ধর্মীয় কার‌ণে মুসলিম ফুটবলারদের জন্য বিশ্বকা‌পে ম্যাচ সেরার আলাদা পুরস্কার   ◈ রাজধানীজুড়ে কালিমাখচিত সাদা পতাকা, কারা লাগাচ্ছে জানে না পুলিশ, উদ্দেশ্য নিয়ে তদন্তে প্রশাসন ◈ লিও‌নেল মে‌সি ইতিহাসের সেরা: নেদারল‌্যান্ডস তারকা ডি ইয়ং ◈ ক্ষুধার সমস্যা সমাধানে আমেরিকার নিজেরই সাহায্যের প্রয়োজন: ইরান পররাস্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০২:৫৩ রাত
আপডেট : ২৭ মে, ২০১৯, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের পরেই মহাসড়কে ইজিবাইক ও নসিমন বন্ধে কঠোর ব্যবস্থা

শরীফা খাতুন শিউলী, খুলনা প্রতিনিধি : আসন্ন ঈদের পরেই খুলনা বিভাগের মধ্যে থাকা মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্র, নসিমন ও করিমন চলাচলের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন। রোববার বিকেলে খুলনায় তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি ওই কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মহা সড়কে দুর্ঘটনার একটি বড় কারণ এসব যানবাহন। তাই ঈদের পর যে কোনো মূল্যে অন্তত খুলনা রেঞ্জের মধ্যের মহাসড়কে এসব ছোট যান চলাচলের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি রেঞ্জের সব পুলিশ সুপারকেও জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

গত ১০ এপ্রিল খুলনা রেঞ্জ ডিআইজি হিসেবে যোগ দেন মহিদ উদ্দিন। এরপর এটাই তাঁর প্রথম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এক্ষেত্রে সাংবাদিকসহ খুলনাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

ঈদের সময় মানুষের নিরাপত্তার বিষয়ে ডিআইজি বলেন, ঈদের সময় মানুষের যাতায়াত, কেনাকাটাসহ অন্যান্য অনেক কিছু বেড়ে যায়। আর দুবৃত্তরা ওই সুযোগটি নেওয়ার চেষ্টা করে। তবে এবার মানুষের চলাচল নিবিঘ্ন করতে খুলনা রেঞ্জের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মার্কেটে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। সড়কে অধিকসংখ্যক টহল পুলিশ নিয়োজিত করা হচ্ছে। ঈদের সময় অল্প কিছু পুলিশ সদস্য ছাড়া বেশিরভাগেরই ছুটি বাতিল করা হয়েছে।

তা ছাড়া প্রতিটি বাসস্ট্যান্ডে ভিডিও ক্যামেরা পাঠানো হবে। প্রতিটি গাড়ির ফিটনেস সনদ ও চালকদের লাইসেন্স পরীক্ষা করা হবে।

প্রতিটি থানা ও জেলা পুলিশ সুপারের কাযালয়সহ ডিআইজি কাযালয়কে সাধারণ মানুষের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার কথা জানান নতুন ওই ডিআইজি।

ওই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান,নাহিদুল ইসলাম সহ রেঞ্জ ডিআইজি অফিসের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়