শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৪:৪৫ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিবিআই অফিসে তলব, কালই গ্রেপ্তারের সম্ভাবনা

সালেহ্ বিপ্লব : জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে কাল তলব করা হয়েছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (সিবিআই) দপ্তরে। সারদা চিট ফান্ড কেলেংকারির সঙ্গে সম্পৃক্ততা নিয়েই তাকে জেরা করা হবে বলে জানা গেছে। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি আরো জানায়, সিবিআইর সল্ট লেক অফিসে হাজিরা দিতে গেলেই পাকড়াও করা হবে সাবেক পুলিশ কমিশনারকে।

রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ, তিনি শীর্ষ পদে থাকাকালীন সারদা কেলেঙ্কারির পক্ষে গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করেছেন। সিবিআই আজেই বলেছে, রাজীব কুমারকে দেশ ছেড়ে যেতে দেয়া হবে না। তার বিদেশযাত্রা ঠেকানোর জন্য বিমানবন্দর ও বন্দরে লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই।

গ্রেপ্তার এড়ানোর জন্য হাইকোর্ট থেকে যে ৭ দিনের প্রটেকশন পেয়েছিলেন সাবেক এই পুলিশ কমিশনার। গত ২৪ মে ওই প্রটেকশনের মেয়াদ শেষ হয়। ওইদিনই তিনি মেয়াদ বাড়ানোর আবেদন জানান সুপ্রিম কোর্টে, তবে আদালত তা নাকচ করে দেন। এর পরপরই রাজীবকে বাগে পেতে সক্রিয় হয়ে ওঠে সিবিআই। সংস্থার এক পদস্থ কর্মকর্তা বলেন, ‘‘যেহেতু সুপ্রিম কোর্টের সাত দিনের মেয়াদ শুক্রবার শেষ হয়েছে এবং কোনও আদালতের পক্ষ থেকেই আগাম জামিন দেয়া হয়নি রাজীব কুমারকে। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিতে সিবিআইর কোনও বাধা নেই।‘’

রাজীব কুমারকে খুব শিগগিরই সমন পাঠানোর হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন ওই কর্মকর্তা। তারই ধারাবাহিকতায় আগামীকাল সোমবার কলকাতার সল্টলেকে সিবিআই অফিসে হাজির হতে হবে সাবেক পুলিশ কমিশনারকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়