শিরোনাম
◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ১০:০১ দুপুর
আপডেট : ২৬ মে, ২০১৯, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ যাত্রা নিরাপদ করতে তৎপর রয়েছে র‌্যাব

সুজন কৈরী : ঈদ যাত্রাকে আনন্দঘন ও নিরাপদ করতে প্রতিবারের মতো এবারো কমলাপুর থেকে ঘরে ফেরা এবং নিরাপদে রাজধানীতে ফিরে আসা নিশ্চিতকরণে র‌্যাব-৩ তৎপর রয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানুষের ঘরে ফেরা আনন্দঘন ও নিরাপদ করতে সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে র্যাব। ঈদ উদযাপন শেষে ঢাকায় ফেরা পর্যন্ত এ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।

রোববার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদ উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এসব কথা বলেন র‌্যাব-৩-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান।

তিনি বলেন, টিকিট কালোবাজারি এবং টিকিট বিক্রির সময় বিড়ম্বনা এড়াতে র‌্যাব-৩ তৎপর রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ রয়েছে। আমাদের ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম রয়েছে। টিকিট কালোবাজারির তথ্য থাকলে, তা আমাদের জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তাছাড়া কোনো অনিয়ম হচ্ছে কি- না, এসব বিষয় আমরা নজরদারিতে রাখছি।

র‌্যাব-৩ এর অধিনায়ক বলেন, প্রতিবারের মতো এবারো র্যাবের স্ট্রাইকিং ফোর্স প্রস্তুতসহ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ঈদের পরেও যাতে মানুষ নিরাপদে বাড়ি থেকে ফিরতে পারে সে পর্যন্ত এ ব্যবস্থা বলবৎ থাকবে। শুধু তাই নয়, ঈদের সময় যেসব শপিং মলগুলোতে কেনাকাটা হয় এবং যেসব স্থানে মানুষের সমাগম হয়, অর্থাৎ ব্যাংক থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। এসব জায়গায় আসা-যাওয়ার মধ্যে যেন কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হতে না পারে এবং কোনো প্রকার দুর্ঘটনা ঘটতে না পারে, সেজন্য র্যাবের পক্ষ থেকে র্যাব-৩ সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে পেট্রোল, চেকপোস্ট অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়