শিরোনাম
◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ◈ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো মিশন ◈ দুবাই-শারজাহজুড়ে বাতাসে জ্বালানি তেলের গন্ধ, কারণ অনুসন্ধানে তদন্তে কর্তৃপক্ষ ◈ মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু, একজনের মৃত্যু, নিখোঁজ আরেকজন ◈ অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাসে ২০ দিন ডিজে পার্টি, সিসা সেবন, অশালীন নাচ ও উচ্চ শব্দে অতিষ্ঠ প্রতিবেশীরা(ভিডিও) ◈ ডিভি লটারি ২০২৭ নিবন্ধন নিয়ে নতুন জটিলতা, আদালতের আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিল ◈ ইরাকের কুর্দিস্তানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, ভিসা ও রেসিডেন্সি জরিমানায় ৭৫% ছাড় ◈ নভেম্বর থেকে পিঠা-পুরি, ঝালমুড়ির দোকানসহ সব খাদ্য ব্যবসা লাইসেন্স বাধ্যতামূলক, না মানলে শাস্তি ◈ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু ২১ জানুয়ারি, বাংলা‌দে‌শের প্রথম ম্যাচ আমিরাতের বিপক্ষে

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৫:২৪ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৫:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশরাফুলের অলরাউন্ডার নৈপুণ্যে জয় পেলো ব্ল্যাকনিথ ক্রিকেট ক্লাব

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে তেমন সুবিধা করতে পারেননি বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। ডিপিএল শেষ করেই ইংল্যান্ডের কেন্ট লিগ খেলতে যান তিনি। সেই দেশে ব্যাট এবং বল হাতে দারুণ পারফর্মেন্স উপহার দিয়েছেন আশরাফুল। প্রিমিয়ার ডিভিশন কেন্ট লিগের ম্যাচে সেভেনোকস ভাইন ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে ৩৪ বলে ১টি ছয় এবং ৪টি চারের সাহায্যে ৪৭ রানের ইনিংস খেলেছেন ব্ল্যাকনিথ ক্রিকেট ক্লাবের আশরাফুল।

এরপর বোলিং করতে নেমে ১০ ওভারে ২ মেইডেন সহ মাত্র ৩১ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন আশরাফুল। তার এই অলরাউন্ড পারফর্মেন্সের সুবাদে ব্ল্যাকনিথ ক্রিকেট ক্লাব জয় পেয়েছে ১১২ রানের।

কেন্ট ক্রিকেট লিগের এই ম্যাচে শুরুতে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ব্ল্যাকনিথ ক্রিকেট ক্লাবের অধিনায়ক ক্রিস উইলেটস। পরবর্তীতে খেলতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭১ রানের বড় পুঁজি পেয়েছিল দলটি।

দলটির পক্ষে আশরাফুল ছাড়াও সামর্থ্যের জানান দিয়েছেন ওপেনার দিপায়ন পল এবং ডানহাতি ব্যাটসম্যান তানভির সিকান্দার। দিপায়ন খেলেছেন সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস। যেখানে দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান এসেছে সিকান্দারের ব্যাট থেকে। আরেক ওপেনার জর্জ ওয়েলস করেছেন ৪২ রান। সেভেনোকস ভাইন ক্রিকেট ক্লাবের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন এন্ড্রিউ রেইড ডিক এবং জন বউডেন।

২৭২ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে আশরাফুলের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ১৫৯ রানে অলআউট হয়ে যায় সেভেনোকস ভাইন ক্রিকেট ক্লাব।

তারা খেলতে পেরেছিল ৪১.৪ ওভার। আশরাফুল ছাড়াও জাহিদ আহমেদ এবং তানভির সিকান্দার ভালো বোলিং করেছেন। তারা উভয়ই শিকার করেছেন ২টি করে উইকেট। সেভেনোকস ভাইনের পক্ষে ব্যাট হাতে অধিনায়ক মাইকেল বারবার এবং ডানহাতি ব্যাটসম্যান লুক স্ক্লেমার ছাড়া আর কেউ সেভাবে রান পাননি। বারবার ৬২ এবং স্ক্লেমার ৪৪ রানের ইনিংস খেলেছেন। আর ওপেনার জন বউডেনের ব্যাট থেকে এসেছে ১৭ রানের ইনিংস।

  • সর্বশেষ