শিরোনাম
◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৩:৫৯ রাত
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধ কখনো কোনো সমস্যার সমাধান নয়, ইমরান খানের হুঁশিয়ারি

রাশিদ রিয়াজ : উপসাগরীয় অঞ্চলে বিমানবাহী মার্কিন রণতরী ও মধ্যপ্রাচ্যে আরো দেড় হাজার সেনা মোতায়েনের পর পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ওপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে তা এ অঞ্চলে বরং দ্ব›দ্বকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলবে। ইরানের প্রেসিডেন্ট জাভেদ জারিফের পাকিস্তান সফরের সময় দেশটির প্রেসিডেন্ট ইমরান খান এ মন্তব্য করেন। জাভেদ জারিফ ইরানের পাশে পাকিস্তানের অবস্থানকে স্বাগত জানিয়ে বলেন, তার দেশ এতে খুশি। এক্সপ্রেস ট্রিবিউন/ডন

তবে পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র কিংবা সৌদি আরবের নাম উল্লেখ করে কিছু বলেননি। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধিতে ইমরান উদ্বেগ প্রকাশ করে বলেন, যুদ্ধ কখনো কোনো সমস্যার সমাধান দিতে পারে না। এবং এধরনের জটিল পরিস্থিতি কোনো দেশের স্বার্থ রক্ষা করবে না। সকল পক্ষের উচিত সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেয়া। কারণ ইরানের ওপর হুমকিও বিশ^ শান্তি ও স্থিতিশীলতার জন্যে হুমকি।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, পাকিস্তান আমাদের অবস্থান বুঝেছে এবং তেহরানের ওপর ওয়াশিংটনের চাপকে অন্যায্য মনে করছে। পাকিস্তানের নেতাদের এ অবস্থান প্রয়োজনীয় ও গঠনমূলক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়