শিরোনাম
◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৯:১৪ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোভান ও টয়াকে জুটির ঈদের বিশেষ নাটক ‘সাইজ ৪২’র

আবু সুফিয়ান রতন : সময়ের দুই জনপ্রিয় টিভি তারকা জোভান ও টয়াকে জুটি করে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘সাইজ ৪২’।পারভেজ ইমামের রচনায় এটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। নাটকটি আসছে ঈদে উন্মুক্ত হবে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র  ইউটিউব চ্যানেলে।

নাটকটির গল্প সম্পর্কে নির্মাতা রাইসুল তমাল জানান, সজল একটি মাল্টিন্যাশন্যাল কোম্পানিরর ম্যানেজার। খুব সহজ সরল বলে অফিসের বস সজলকে খুব পছন্দ করে। বিয়ে করেছেন ২ বছর হলো। টুম্পা সজলের স্ত্রী। সজল তার স্ত্রীকে ভীষণ ভালোবাসে। তাদের বিবাহ বার্ষিকীতে টুম্পার আবদারে বাসায় পার্টির আয়োজন করে।

সজল তার অফিসের সকল কলিগ ও বসকে নিমন্ত্রণ করে বাসায়। অনুষ্ঠানের দিন সজলের স্ত্রী নিজ হাতে মজার মজার খাবার তৈরি করে। সজলের বস ভোজন রসিক। সে রীতিমতো সব খাবারের স্বাদ গ্রহণ করে। আর সজলের সামনে তার স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ।

অতিরিক্ত খাবার খাওয়ার ফলে বসের পেটে ভালো সমস্যা দেখা দেয়। বস বাথরুম খুঁজতে খুঁজতে সজলের বেডরুমের বাথরুমে প্রবেশ করে। প্যান্ট আর আন্ডারওয়্যারটি খুলে বাথরুমের দরজার হুকে রেখে মোবাইল হাতে নিয়ে কমোডে বসে। হঠাৎ বসের মোবাইলে জরুরী ফোন আসে। তিনি তাড়াহুড়া করে শুধু প্যান্ট পরে বের হয়ে যান। তার আন্ডারওয়্যারটি দরজার পিছনের হুকে ঝুলতে থাকে!

মন্দিরা এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ‘সাইজ ৪২’ নাটকটিতে সজল চরিত্রে অভিনয়করেছেন জোভান, বসের চরিত্রে আব্দুল্লাহ রানা আর টুম্পা চরিত্রে দেখা যাবে টয়াকে।

  • সর্বশেষ