শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০৭:২৮ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৯, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসাদের জেলে ৬০৫ ফিলিস্তিনিকে নির্যাতনে হত্যা

ডেস্ক রিপোর্ট  : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কারাগারে নির্যাতন করে ৬০৫ ফিলিস্তিন শরণার্থীকে হত্যা করা হয়েছে।  অ্যাকশন গ্রুপ ফর প্যালেস্টাইন অব সিরিয়া শুক্রবার নতুন এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

সংগঠনটি দলিল দিয়ে বলেছে, সিরিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে ৬০৫ ফিলিস্তিন শরণার্থীকে কারাগারে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আর শুধুমাত্র ২০১৮ সালে ৮০ ফিলিস্তিনকে হত্যা করা হয়েছে। ২০১৭ সালে ছিল ১৩ জন।

পরিচয় সনাক্ত হওয়া ৭৭টি লাশের ছবি পাওয়া গেছে, যাতে শরীরে নির্যাতনের ছাপ স্পষ্ট রয়েছে।

সিরিয়ান কর্তৃপক্ষ নিহতদের পরিবারের কাছে এ বিষয়ে কাগজপত্র পাঠিয়েছে। তবে আসাদের শাসনামলে ভয়ে এই বর্বরতার শিকারদের নাম পরিবার প্রকাশ করতে রাজি হয়নি।  কারাগারের সাবেক বন্দি এমন প্রত্যক্ষদর্শীরাও ফিলিস্তিন শরণার্থীদের হত্যা করতে দেখেছেন। তবে তারাও তাদের নাম প্রকাশ করেননি।

গ্রুপটি জানায়, নিহতদের মধ্যে চিকিৎসক, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয় ছাত্র, শিল্পী, সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের স্বেচ্ছাসেবক রয়েছেন।  গ্রুপটি আরও জানায়, বর্তমানে সিরিয়ার কারাগারে ১ হাজার ৭৫৭ ফিলিস্তিন শরণার্থী বন্দি আছেন। এদের মধ্যে নারী-শিশু, বয়স্ক মানুষ ছাড়াও সন্তানসহ বাবা-মা এমনকি গোটা পরিবার কারাগারে রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, সিরিয়ার কারাগারে এমন কোনো নির্যাতন নেই যা ফিলিস্তিদের করা হয় না। তাদের বেদম মারধর করা হয়। বৈদ্যুতিক শক দেয়া হয়। এমনকি নারীদের ধর্ষণ পর্যন্ত করা হয়।

উৎসঃ পরিবর্তন

  • সর্বশেষ