শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৯:৩৩ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বজনদের থেকে বিচ্ছিন্ন বৃদ্ধাদের সাথে পূর্ণিমা (ছবিতে)

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা বৃদ্ধাশ্রম পরিদর্শন করেছেন। শুক্রবার সকালে রাজধানীর উত্তরার মৈনারটেকের ‘আপন নিবাস’ বৃদ্ধাশ্রমে যান। সেখানে গিয়ে তিনি সকলের সাথে কথা বলেন ও তাদের শরীরের বিষয়ে খোঁজ খবর নেন। বৃদ্ধাশ্রমে স্বজনদের থেকে বিচ্ছিন্ন বৃদ্ধাদের সাথে পুরো এলাকা ঘুরে দেখেন।

বৃদ্ধাশ্রমে গিয়ে সকল বৃদ্ধদের সাথে আনন্দ ভাগাভাগির বেশকিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। শেয়ার করার সঙ্গে সঙ্গে ছবিগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তার এমন উদ্যোগের জন্য তাকে প্রসংশায় ভাসিয়ে দিচ্ছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।

এ বিষয়ে পূর্ণিমা কিছু না বললেও ‘আপন নিবাস’ বৃদ্ধাশ্রম সূত্রে জানা গেছে, পূর্ণিমা সেখানে থাকা বৃদ্ধাদের জন্য ইফতারির আয়োজন ও তাদের জন্য ঈদের বেশকিছু উপহার নিয়ে গিয়েছিলেন। জনপ্রিয় এই নায়িকাকে কাছে পেয়ে বেশ উচ্ছ¡সিত হয়েছিলেন বৃদ্ধাশ্রমের বৃদ্ধরা। কিছুক্ষণ জনপ্রিয় এই নায়িকাকে কাছে পেয়ে স্বজনদের থেকে বিছিন্ন বৃদ্ধারা ভুলে জান দুঃখ, মেতে ওঠেন আনন্দে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়