শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৯:২২ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে এক অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার এখন সাকিব আল হাসান। ২০০৬ সালে অভিষেক হওয়ার পর উড়ন্ত পারফর্মেন্সের দরুণ মাত্র আড়াই বছরেই এক নাম্বার অলরাউন্ডারের আসন পেতে বসেন সাকিব। তারপর থেকেই একের পর এক প্রতিযোগীকে পেছনে পেলে অলরাউন্ডারের মুকুট এখনো তার কাছেই। আর এ নিয়ে নিজের টানা তৃতীয় বিশ্বকাপে অলরাউন্ডারের আসনে বসে থাকা সাকিব এক অনন্য রেকর্ড গড়তে যাচ্ছেন।

চোটের কারনে কয়েকটা প্রায় নয় মাস মাঠের বাহিরে থাকায় তার আসন কিছুদিনের জন্য দখল করে বসেছে আফগানিস্তানের রশিদ খান। তবে ২২ মে প্রকাশিত আইসিসির নতুন র‌্যাঙ্কিংয়ে রশিদ খানকে পেছনে ফেলে আবার শীর্ষস্থান দখল করে বসেন। এরই মধ্য দিয়ে রেকর্ড বুকে নতুন একটি রেকর্ড স্থাপন করতে যাচ্ছেন এই বাঁহাতি। প্রথম কোনো অলরাউন্ডার হিসেবে টানা তিন বিশ্বকাপ র‌্যাংকিংয়ের শীর্ষ অবস্থানে থেকে খেলতে যাচ্ছেন সাকিব। এর আগে কোনো ক্রিকেটারই এমন কীর্তিতে নাম লেখাতে পারেননি।

নিজের তৃতীয় বিশ্বকাপেও টানা অলরাউন্ডের মুকুট রক্ষায় একরকম যুদ্ধ করতে হয়েছে সাকিবকে। আগের বিশ্বকাপগুলোতে সাকিবের প্রতিযোগী হিসেবে ছিলেন যুবরাজ সিং, শেন ওয়াটসন, ড্যানিয়েল ভেটোরি, তিলকারতেœ দিলশান, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও মোহাম্মদ হাফিজের মতো তারকা খেলোয়াড়রা। কিন্তু সবাইকে পেছনে পেলে বিশ্বকাপে নিজের আসন সুরক্ষিত রাখছেন সাকিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়