শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০১:২২ রাত
আপডেট : ২৫ মে, ২০১৯, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সুরাটে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১৯ শিক্ষার্থী

লিহান লিমা: ভারতের গুজরাটের সুরাতের একটি কোচিং সেন্টারে আগুন লেগে ১৯জন শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সুরাটের সারথানা এলাকার তক্ষশীলা কমপ্লেক্সের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন ছড়িয়ে পড়ে। বহুতল ভবনটির তৃতীয় তালায় কোচিং সেন্টার ছিলো। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু

সুরাটের পুলিশ কমিশনার সতিশ কুমার শর্মা বলেছেন, ‘১৯ জন প্রাণ হারিয়েছেন। এই সংখ্যা আরো বাড়তে পারে।’ ভিডিওতে দেখা যায়, জীবন বাঁচাতে শিক্ষার্থীরা ছাদ থেকে লাফ দিচ্ছেন। বেশিরভাগ শিক্ষার্থীর বয়স ১৪ থেকে ১৭ বছর। প্রশাসন জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ১৯ টি দমকল ইঞ্জিন ও দুটি হাইড্রোলিক প্লাটফর্ম কাজ করছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় এই অগ্নি দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে গুজরাটে প্রশাসনকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৪ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের কথা বলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়