শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ১১:০৮ দুপুর
আপডেট : ২৪ মে, ২০১৯, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উষ্ণ ভুটানের আভাস দিচ্ছে জলবায়ু প্রতিবেদন

জাবের হোসেন : চলতি শতকের শেষ নাগাদ ভুটানের তাপমাত্রা ৩.২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। জলবায়ুর ইতিহাস ও ভুটানের আবহাওয়ার উপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে এক বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। স¤প্রতি প্রকাশিত ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি এন্ড মেটারোলজির (এনসিএইচএম) এক সমীক্ষা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। সাউথ এশিয়ান মনিটর

ভুটানের ১৫টি আবহাওয়া স্টেশনের ১৯৯৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত ২১ বছরের উপাত্ত বিশ্লেষণ করা হয়। এতে ভুটানে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেছে এবং একই সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতাও সামান্য কমেছে। পাশাপাশি ভবিষ্যৎ আভাসে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির কথা বলা হয়েছে। চলতি শতকের শেষ নাগাদ ০.৮ থেকে ৩.২ ডিগ্রিরও বেশি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এনসিএইচএম-এর মতো এই সমীক্ষার মডেলটি ভবিষ্যৎ জলবায়ু বিশ্লেষণের জন্যও গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সম্ভাব্য বিপদগুলো বোঝা যাবে এবং সেগুলো মোকাবেলায় যথাযথ কৌশল প্রণয়ন সম্ভব হবে।

এনসিএইচএম-এর উপনির্বাহী প্রকৌশলী শেনচো দর্জি বলেন, আগামী ৩০ থেকে ৬০ বছরের মধ্যে তাপমাত্রা বাড়বে। তবে এই প্রবণতার সত্যিকারের ফল কি হতে পারে কেন্দ্র তার আভাস দিতে পারেনি। সম্পাদনা- কায়কোবাদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়