শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৫:৫৫ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ধর্মনিরপেক্ষ রাজনীতি না থাকলে, তার প্রভাব বাংলাদেশেও পড়বে, আর সেটার সুবিধা নেবে ধর্ম ভিত্তিক দল, বললেন অধ্যাপক রওনক জাহান।

কেএম নাহিদ : ভারতে বিজিপির এ উত্থান প্রতিবেশি বাংলাদেশের ওপর কী প্রভাব ফেলবে, শুক্রবার বিবিসি’র সঙ্গে এক সাক্ষাতকারে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন, রাজনৈতিক বিশ্লেষক কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রওনক জাহান। তিনি বলেন, বাংলাদেশের জনগণের কথা ভাবলে এটা অনেকটা চিন্তার বিষয়। বহু বছর ধরে ভারত ধর্ম নিরপেক্ষ রাজনীতির একটা মডেল ছিলো। কিন্তু বিজিপির গতবারে বিজয় এবং এবার আরো ব্যাপক বিজয়, বাংলাদেশে যারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করতে চায় তাদের জন্য চিন্তার বিষয় হবে।

তিনি বলেন, ভারতে যদি ধর্মনিরপেক্ষ রাজনীতি না থাকে, আর তারা যদি আমাদের দেশের চারপাশে বিদ্বেষের রাজনীতি শুরু করে দেয়। তাহলে বাংলাদেশ সরকারের জন্য সামাল দেয়া মুসকিল হবে। বাংলাদেশের সব সরকারই ভারতের সঙ্গে সু-সম্পর্ক গড়তে চাইবে। কিন্তু বাংলাদেশে যারা নির্বাচিত সরকার হবে, তাদের অবশ্যই দেশের মানুষের মনোভাব বুঝে চলতে হবে।

তিনি আরো বলেন, ভারত কখনো আমাদের সঙ্গে কেনো বিষয়ে ছাড় দেয়ার মনোভাব দেখায়নি যেমন পানি, নদীর বিষয়ে। তার ওপরে ভারত যদি তাদের ক্ষুদ্র স্বার্থে আমাদের চার পাশে মুসলমানদের বের করে দেয়ার হুমকি দেয়, তবে বাংলাদেশের সাধারণ মানুষ এটা নিয়ে খুব বিক্ষুদ্ধ থাকবে। আবার বাংলাদেশের সরকার চাইবে না ভারতের সঙ্গে বিরোধে যেতে। তখন বাংলাদেশের সরকারের জন্য চ্যালেঞ্জের হয়ে উঠবে যেকোন পরিস্থিতি সামাল দেয়া। ভারতে বিজিপি যদি বেশি ধর্ম বিরোধী কথা বলতে থাকে। তবে আমাদের দেশে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের জন্যও ভালো হবে।
সম্পাদনায়: কাজী নুসরাত।

  • সর্বশেষ