শিরোনাম
◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও) ◈ নিজের গ্যাস মাটির নিচে রেখে এলএনজি আমদানির মাফিয়াতন্ত্র: জ্বালানি খাতের অন্ধকার চিত্র(ভিডিও) ◈ তারেক রহমান ব্রিকসও এড়িয়ে যেতে পারেন

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৪:৪৬ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

Account শব্দের বাংলা বানান ‘অ্যাকাউণ্ট’ নয় : ‘এ্যাকাউণ্ট’ লিখুন!

মাসুদ রানা :বাংলাদেশে ইংরেজি শব্দের বাংলা বানানে য-ফলা-আ-কারের যথেচ্ছ ব্যবহার দেখে আমি রীতিমতো শঙ্কিত।বাংলায় ‘য-ফলা-আ-কার’ যে বর্ণের সঙ্গে যায়, তা সে বর্ণের শেষে 'ya' ধ্বনি যুক্ত করে দেয়।

যেমন ব-য-ফলা-আ-কার-স ‘ব্যাস’ শব্দের উচ্চারণ ‘Bas’ নয়, এর উচ্চারণ হবে ‘Biyas’. সুতরাং অ-য-ফলা-আ-কার (অ্যা)-এর উচ্চারণ হবে ‘Ya’. বাংলাদেশি পত্রিকাগুলো Account শব্দের বাংলা বানান লিখে ‘অ্যাকাউণ্ট’। এটি মোটেও ঠিক নয়। এটি শুধু ইংরেজি বোঝার সমস্যা নয়, বাংলা বোঝারও সমস্যা বটে। কারণ অ্যাকাউণ্টের উচ্চারণ হবে ‘Oyaccount’. Account শব্দের বাংলা ‘অ্যাকাউণ্ট’ বানান আগের ‘একাউণ্ট’ বানানের চেয়েও বেঠিক।

Account শব্দের যে উচ্চারণ, তার নিকটতম বাংলা উচ্চারণ হবে ‘এ্যাকাউণ্ট’। কারণ, এ-য-ফলা-আ-কার ‘এ্যা’ উচ্চারণ ইংরেজি ‘অ’ বর্ণের একাধিক উচ্চারণের মধ্যে একটি। আমি সবার প্রতি অনুরোধ করছি, দয়াকরে ‘অ’-সূচিত ইংরেজি শব্দের বাংলা বানানে ‘অ্যা’ ব্যবহার বন্ধ করুন - ‘এ্যা’ লিখুন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়