শিরোনাম
◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ১১:০৯ দুপুর
আপডেট : ২৩ মে, ২০১৯, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কায় আরো এক মাস জরুরি অবস্থার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট সিরিসেনা

শাহনাজ বেগম : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা ইস্টার সানডের বোমা হামলার পর দেশটির জরুরী অবস্থা আরো এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন। বুধবার জন নিরাপত্তার স্বার্থে এক মাসের জন্য জরুরি অবস্থা জারির বিশেষ গেজেট প্রকাশ করেছে।

জরুরি আইন পুলিশ এবং সামরিক আদালতের আদেশ ছাড়াই আটক এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের জন্য ব্যাপক ক্ষমতা রাখে।

শ্রীলঙ্কায় গত ২১ এপ্রিল বিলাশবহুল হোটেল ও গীর্জায় আক্রমণ করার পর ২৮ এপ্রিল দেশটিতে জরুরি আবস্থা জারি করা হয়। আইএস ওই হামলার দায় স্বীকার করে। তবে শ্রীলঙ্কার সরকার স্থানীয় জঙ্গী দল ন্যাশনাল তৌহিদ জামাত এ হামলা চালায় বলে মনে করেন। আত্মঘাতি বোমা হামলার প্রতিক্রিয়ায় শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে মুসলিম বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে। এতে এক ব্যক্তি নিহত এবং মুসলিমদের দোকান ও মসজিদের ব্যাপক ক্ষতি সাধিত হয়। পুলিশ জানিয়েছে ওই হামলায় ৮০ সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ