শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৩:৫০ রাত
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত

মহসীন কবির : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হানিফ (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, নিহত যুবক মাদক কারবারি। বন্দুকযুদ্ধের সময় তিন পুলিশ সদস্য আহত এবং ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা জব্দ করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে টেকনাফ মেরিন ড্রাইভের লম্বরী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত হানিফ টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুরা পাড়া এলাকার মৃত কাসেম আলীর ছেলে। বুধবার সকালে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি হিসেবে তাকে আটক করে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, আটক ইয়াবা কারবারি হানিফের স্বীকারোক্তি অনুযায়ী রাতে টেকনাফ সদর ইউনিয়ন মেরিন ড্রাইভ এলাকায় লুকিয়ে রাখা ইয়াবা, অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে চালানো হয়।

এ সময় তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা গুলি চালালে হানিফ গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়