শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৩:৩৭ রাত
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিপিএলে দল পেলেন আফিফ

স্পোর্টস ডেস্ক : গতকাল বুধবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সপ্তম আসরের প্লেয়ার ড্রাফটে দল পেলেন বাংলাদেশের অলরাউন্ডার আফিফ হাসান ধ্রুব। এর আগে এই লিগে বাংলাদেশী ১৮ জন ক্রিকেটার নাম লেখেছিলেন। তার মধ্যে থেকে ড্রাফটের ১৩তম রাউন্ড শেষে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন শুধু অলরাউন্ডার আফিফ। এই রাউন্ডে তাকে দলে নেয় সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস।

বাংলাদেশ থেকে সিপিএলে এর আগে দল পেয়েছিলেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। সাকিবের সুযোগ হয়েছিল বার্বাডোস ট্রাইডেন্টস ও জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলার। সাকিব তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা স্পেলও সিপিএল ২০১৩তে অর্জন করেছিলেন। গতবার সিপিএলে সুযোগ পেয়েও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে ফেলেন সাকিব। মাহমুদউল্লাহও জাতীয় দলের খেলা থাকায় পুরো আসর খেলতে পারেননি।

সাকিবের মতো টি-টোয়েন্টির সেরা বোলার রশিদ খানও কোন দল পাননি। বিদেশি তারকাদের মাঝে প্রথম রাউন্ডেই যারা দল পান তারা হচ্ছেন এলেক্স হেলস, লাসিথ মালিংগা, ইশুরু উদানা ও শাদাব খান। পরবর্তীতে আরো দল পান ফাওয়াদ আহমেদ, শোয়েব মালিক, আসিফ আলী, থিসারা পেরেরা ও কলিন মুনরোর মতো খেলোয়াড়রা।

২০১৯ সালের সিপিএল শুরু হবে ৪ সেপ্টেম্বর থেকে ও শেষ হবে ১২ই অক্টোবর। প্রতিটি দলের ড্রাফট থেকে ৫ জন বিদেশী খেলোয়াড় নেওয়ার সুযোগ ছিল।

https://twitter.com/CPL/status/1131248445803683841

  • সর্বশেষ
  • জনপ্রিয়