শিরোনাম
◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৮:৫০ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ লাখ টাকার মাল এবং পরকীয়া প্রেমিকসহ প্রবাসীর স্ত্রী আটক

জাবের হোসেন : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে স্বামীর সম্পদ নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া এক প্রবাসীর স্ত্রীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে সিলেট থেকে পরকীয়া প্রেমিক ও লুণ্ঠিত সম্পদসহ দুই সন্তানের জননী ইয়াসমিন আক্তার পলিকে (৩৪) আটক করে নিয়ে আসে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়। সময় টিভি

প্রবাসী আলী হোসেন বলেন, ২৫ বছর ধরে তিনি সৌদি আরবে ব্যবসা করছেন। ১৬-১৭ বছর আগে তিনি বিয়ে করেছিলেন। তাদের সংসার ভালোভাবেই চলছিল। তাদের ১৩ ও ৮ বছরের দুই সন্তানও রয়েছে। কিন্তু তিনি বিদেশে থাকায় তার অনুপস্থিতিতে ফেসবুকে সিলেটের সালেহ আহমেদ পলাশের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার স্ত্রীর। সেই পরিপ্রেক্ষিতে গত ৩০ এপ্রিল দুপুরে দুজনে যোগসাজশে ৫ লাখ টাকা মূল্যের ১১ ভরি স্বর্ণালঙ্কার, নিত্য ব্যবহার্য ইলেকট্রিক পণ্য, আসবাবপত্রসহ ৮ লাখ টাকার মালামাল ও নগদ ৭ লাখ টাকা নিয়ে চলে যায়। খবর পেয়ে প্রবাসী মো. আলী হোসেন দেশে ফিরে ১৭ মে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন বলেন, মঙ্গলবার দুপুরে সিলেটের শাহপরাণ থানাধীন মেজর টিলার কে.কে. গার্ডেন থেকে আসামিদের গ্রেফতার ও চুরিকৃত মালামাল জব্দ করে থানায় আনা হয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত আসামি সালেহ আহমেদ পলাশ সিলেটের জালালাবাদ থানাধীন আখালিয়া জৈগিপাড়া গ্রামের মুক্তার আহমেদের ছেলে। ইয়াসমিন আক্তার পলি লক্ষ্মীপুরের রায়পুর থানাধীন মধুপুরের আবু ইউসুফের মেয়ে।

  • সর্বশেষ