শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৬:১৮ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৬:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানি বিজ্ঞানীদের ফাঁদে ফেলে গ্রেফতার করছে আমেরিকা, অভিযোগ ইরানী মন্ত্রীর

মৌরী সিদ্দিকা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিজ্ঞান, গবেষণা এবং প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মানসুর গোলামি বলেছেন, আমেরিকা ইরানি বিজ্ঞানীদের জন্য ফাঁদ তৈরি করেছে। গ্রেফতারের আগে তাদেরকে আমেরিকায় যাওয়ার সুযোগ তৈরি করে দেয়া হয়। - পার্স টুডে

মন্ত্রী মানসুর গোলামি সংবাদ মাধ্যম ইসনাকে বলেন, আমেরিকা একদল বিজ্ঞানী চিহ্নিত করেছে যারা বিভিন্ন ক্ষেত্রে গবেষণা করেছেন, গবেষণা কর্ম প্রবন্ধ আকারে প্রকাশ করছেন, গবেষণা সরঞ্জাম কেনার জন্য অর্ডার দেন এবং নিয়ে আসেন।

তিনি বলেন, ‘আমেরিকা ইরানি অধ্যাপকদের জন্য ভিসা ইস্যু করে এবং তারা সেখানে পৌঁছা মাত্র তাদেরকে গ্রেফতার করা হয়। এসব অধ্যাপকদের সেখানে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে নানাভাবে প্রলুব্ধ করার নাটক সাজানো হয়।’ যাদেরকে টার্গেট করা হচ্ছে তারা ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ রয়েছে কিনা-এমন সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন তিনি। মানসুর গোলামি বলেন, ‘যদি তাদেরকে নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্য গ্রেফতার করা হতো তাহলে তাদেরকে মার্কিনীরা আগেবাগেই জানিয়ে দিত।’

মন্ত্রী মানসুর গোলামী বলেন, অধ্যাপকদের আমেরিকায় নিয়ে গিয়ে তাদেরকে গ্রেফতারের প্রক্রিয়া দেখে মনে হচ্ছে যে তারা ইরানিদের জন্য ফাঁদ তৈরি করেছে। ইরানের তারবিয়াত মোদারেস বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল গবেষক অধ্যাপক সোলায়মানি গত অক্টেবার মাসে আমেরিকা পৌঁছানোর পর মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা বা এফবিআই তাকে আটক করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়